সারাদেশের ন্যায় আশাশুনি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মন্দির ও বাড়িতে বিদ্যা দেবী সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ জানুয়ারী) প্রতিষ্ঠানে, মন্দির ও বাড়িতে ছাত্রছাত্রী, শিক্ষক ও অভিভাবকরা এ পূজার আয়োজন করে। আশাশুনি সরকারি কলেজে সরস্বতী পূজায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আশাশুনি উপজেলা নির্বাহী অফিসার সাইদুজ্জামান হিমু। অধ্যক্ষ প্রফেসর মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) বিজয় কুমার জোয়ার্দার, আশাশুনি ফায়ার সার্ভিসের ইনচার্জ মোহাম্মদ ইলিয়াস হোসেন, বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষকমন্ডলী প্রমুখ উপস্থিত ছিলেন। একই দিন আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার সাইদুজ্জামান হিমু, সহকারী কমিশনার (ভূমি) বিজয় কুমার জোয়ার্দার, স্কুলের শিক্ষকমন্ডলী, ছাত্রছাত্রীরা অন্ষ্ঠুানে যোগদান করেন।