জনপ্রত্যাশার বরিশাল গড়তে কাজ করবো : ফয়জুল

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ২৩ জানুয়ারী, ২০২৬, ০৭:৪৫ পিএম
জনপ্রত্যাশার বরিশাল গড়তে কাজ করবো : ফয়জুল

ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত বরিশাল-৫ (সদর) আসনের হাতপাখা মার্কার সংসদ সদস্য প্রার্থী মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম শায়খে চরমোনাই বলেছেন, জনগণের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নের মাধ্যমেই একটি সুন্দর ও ন্যায়ের বরিশাল গড়ে তোলা সম্ভব।  তিনি আরও বলেছেন, দুর্নীতি, সন্ত্রাস ও বৈষম্যমুক্ত বরিশাল গড়তে ইসলামী মূল্যবোধের ভিত্তিতে জনকল্যাণমুখী রাজনীতির বিকল্প নেই। জনপ্রত্যাশার বরিশাল গড়তে কাজ করাই হচ্ছে আমার মূল লক্ষ্য। আজ শুক্রবার বিকেলে বরিশাল নগরীর সাগরদী বাজার থেকে রূপাতলী পর্যন্ত গণসংযোগ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।  এ সময় তিনি ব্যবসায়ী, শ্রমজীবী মানুষ, পথচারী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে কুশল বিনিময় করেন এবং তাদের সমস্যা-সম্ভাবনার কথা মনোযোগ দিয়ে শোনেন। মুফতী ফয়জুল করীম আরও বলেন-শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও নৈতিকতার উন্নয়ন ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। ইসলামি আন্দোলন বাংলাদেশ ক্ষমতায় গেলে জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করতে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করবে। সবশেষে তিনি আগামী দিনে বরিশালের সর্বস্তরের মানুষের সহযোগিতা ও দোয়া কামনা করেন এবং হাতপাখা মার্কায় ভোট প্রার্থনা করেন।

আপনার জেলার সংবাদ পড়তে