সাতক্ষীরা তালার খলিশখালী ইউনিয়নে গনেশপুর গ্রামে দুই কোটি ১০ লক্ষ টাকার ডাকাতির ঘটনায় রহস্য উদঘাটন করেছে পুলিশ। খলিষ খালি পুলিশ ক্যাম্পের এএসআই তহিদুজ্জামান তৌহীদুজ্জামান জানান এই আলোচিত ঘটনায় এ পর্যন্ত তিনজনকে গ্রেফতার করছে পুলিশ। গ্রেফতারকৃতদের স্বীকারোক্তি মোতাবেক মোকসেদ আলীর গোয়াল ঘরে মাটির নিচে থেকে তিন লক্ষ টাকা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা খনিশখালী ইউনিয়নের গনেশপুর গ্রামের আলার আলী মোড়লের পুত্র হাফিজুর রহমান একই গ্রামের আফসার আলী মোড়লের পুত্র আবু সাঈদ মোড়ল ও ইফাজতুল্ল মোড়লের পুত্র মোকসেদ আলী মোড়ল । উল্লেখ্য গত ২০ জানুয়ারি খলিশখালী ইউনিয়নের গনেশপুর বাজারের পল্টি ফিড ব্যবসায়ী রুহুল আমিনের খামারবাড়িতে গনেশপুর গ্রামে একদল ডাকাত ২ কোটি ১০ লক্ষ টাকা ডাকাতি করে নিয়ে চলে যায়। এ ঘটনায় তালা ও পাটকেলঘাটা সার্কেল মোহাম্মদ নুরুল্লাহ ও পাটকেলঘাটা থানার ওসি লুৎফুল কবির এবং খলিশ খালি পুলিশ ক্যাম্পের এসআই ওবাদুল্লাহ এএসআই তহিদুজ্জামান সরেজমিন ঘটনাস্থল পরিদর্শন করেন । এদিকে পোল্ট্রি ফিড ব্যবসায়ী রুহুল আমিন জানান আমার অত্যন্ত কষ্টের টাকা। আমি কোন মিথ্যা কথা বলি না। ঐ টাকাটা আমার আব্বা ওই মেটের মধ্যে রেখেছিল যা আমি নিজেও জানতাম না । পুলিশ জানায় ধীরে ধীরে সব রহস্য উদঘাটন হবে ।