ধানের শীষকে বিজয়ী করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে: জহির

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ২৪ জানুয়ারী, ২০২৬, ১২:৪৫ পিএম
ধানের শীষকে বিজয়ী করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে: জহির

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ (গৌরনদী ও আগৈলঝাড়া) আসনের বিএনপি মনোনীত ধানের শীষ মার্কার প্রার্থী সাবেক সংসদ সদস্য এম জহির উদ্দিন স্বপন বলেছেন-বিপুল ভোটের ব্যবধানে ধানের শীষকে বিজয়ী করতে সকল ভেদাভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। বরিশালের গৌরনদী উপজেলার চাঁদশীতে নির্বাচনী গণসংযোগের পূর্বে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সভায় জহির উদ্দিন স্বপন আরও বলেছেন-আগামী ১২ ফ্রেরুয়ারির নির্বাচনে সংখ্যাগরিষ্ঠাতা ভিত্তিতে বিএনপি সরকার গঠণ করলে দেশমাতা বেগম খালেদা জিয়ার আত্মা শান্তি পাবেন। তাই দেশমাতার জন্য হলেও আমাদের সবাইকে ধানের শীষের পক্ষে একযোগে কাজ করতে হবে। চাঁদশী ইউনিয়ন বিএনপির আহবায়ক আকবর হোসেন মোল্লার সভাপতিত্বে এ সময় গৌরনদী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক বদিউজ্জামান মিন্টু, বরিশাল মহানগর দায়রা জজ কোর্টের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট আব্দুর রব চোকদার, সাবেক ইউপি চেয়ারম্যান তাইফুর রহমান কচি, বিএনপি নেতা মাহামুদুর রহমান মুহিদ শরীফ, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো. রফিক চোকদার, সাবেক অবসরপ্রাপ্ত প্রধানশিক্ষক আতাহার আলীসহ অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। শেষে চাঁদশী ইউনিয়নের বিভিন্ন এলাকায় ধানের শীষের পক্ষে ভোট চেয়ে গণসংযোগ করা হয়। অপরদিকে শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে জহির উদ্দিন স্বপন আগৈলঝাড়া উপজেলার রত্নপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেছেন।

আপনার জেলার সংবাদ পড়তে