ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ (গৌরনদী ও আগৈলঝাড়া) আসনের ফুটবল মার্কার স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার আবদুস সোবহান বলেছেন-যেখানেই গণসংযোগে যাচ্ছি, সেখানকার সাধারণ ভোটারদের একটাই কথা শুনতে পাচ্ছি ‘আপনি শেষ পর্যন্ত নির্বাচনের মাঠে থাকবেন’। এর কারণ হচ্ছে একটাই জনগন কোনো সন্ত্রাসী ও চাঁদাবাজদের পৃষ্টপোষকদের ক্ষমতায় দেখতে চায়না। শনিবার (২৪ জানুয়ারি) বেলা এগারোটার দিকে গৌরনদী উপজেলার টরকী বাসষ্ট্যান্ড ও বন্দরে গণসংযোগের পূর্বে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সভায় ইঞ্জিনিয়ার আবদুস সোবহান আরও বলেছেন-জনগন কারো হুমকি ধমকিতে ভয়ের রাজনীতির স্বীকার হতে চায়না। সবার কথা একটাই এবার সবাই জনগনের ভোটের ক্ষমতা দেখবে। গণসংযোগে গৌরনদী উপজেলা যুবদলের আহবায়ক মো. মনির হোসেন, পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো. জামাল হাওলাদার, বিএনপি নেতা মো. হারুন-অর রশিদ, পান্না খান, যুবদল নেতা মো. রুহুল আমিনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।