আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বরিশাল এর আগৈলঝড়া উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন ও পর্যবেক্ষণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। এ সময় সেনাবাহিনীর ৬২ ইস্ট বেংগল মেজর মো. ইয়াসির আরাফাত এর নেতৃত্বে দায়িত্বপ্রাপ্ত দল স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করেন এবং সার্বিক নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন। সেনাবাহিনীর এই উপস্থিতিতে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক স্বস্তি ও আস্থার সৃষ্টি হয়েছে। তারা একটি শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগে আগ্রহ প্রকাশ করেন। দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং নির্বাচনকালীন নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই কার্যক্রমে জনগণের মধ্যে নিরাপত্তাবোধ আরও দৃঢ় হয়েছে এবং তারা সেনাবাহিনীর ভূমিকায় সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।