আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম-১৪ আসনে জমে উঠেছে স্বতন্ত্র প্রার্থী এডভোকেট মিজানুল হক,র নির্বাচনী প্রচারণা। তিনি এ আসনে বিএনপির দলীয় সিন্ধান্তকে উপেক্ষা করে স্বতন্ত্র প্রার্থী হিসাবে ফুটবল প্রতিকে নির্বাচনী মাঠে নেমেছেন। এড,মিজানুল হক একজন বিএনপির নেতা এবং বিগত সংসদ নির্বাচনে এ আসনে ধানের শীষ প্রতিক নিয়ে নির্বাচনে অংশ নিয়েছিলেন। ত্রয়োদশ জাতীয় প্রতিক বরাদ্ধের পর তাকে কেন্দ্রীয় কমিটি দল থেকে বহিস্কার করলে ও স্বতন্ত্রপ্রার্থী হিসাবে থেমে ন্ইে প্রচারনায়। গতকাল শনিবার এডভোকেট মিজানুল হক সাতকানিয়া আংশিক নির্বাচনী এলাকা বাজালিয়ায় ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করেন। এ সময় স্থানীয় নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।