চন্দনাইশে আগুনে পুড়ে বসতঘর ছাই

এফএনএস (মুহাম্মদ আবু তোরাব চৌধুরী; চন্দনাইশ, চট্টগ্রাম) : | প্রকাশ: ২৪ জানুয়ারী, ২০২৬, ০৩:১৭ পিএম
চন্দনাইশে আগুনে পুড়ে বসতঘর ছাই

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়নে আনজুমান খাতুনের একটি কাচা বসতঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। গত শুক্রবার দিবাগত সন্ধ্যায় সাড়ে সাতটার সময় উক্ত এলাকার ১নং ওয়াড়ে এ ঘটনা ঘটে। এতে প্রায় দুই লক্ষাধিক টাকার মালামাল ক্ষতি সাধিত হয়েছে। ঘরে মোমবাতির সৃষ্ট আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পুড়ো বসত ঘর পুড়ে যায়। খবর পেয়ে চন্দনাইশ ফায়ার সার্ভিসের একটি ইফনিট এবং স্থানীয় লোকজন এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রন আনে। ফায়ার সার্ভিস ইনচার্জ কামরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

আপনার জেলার সংবাদ পড়তে