প্রচারণা শুরুর পরে সরে দাঁড়ালেন জামায়াত আরেক প্রার্থী

এফএনএস অনলাইন: | প্রকাশ: ২৪ জানুয়ারী, ২০২৬, ০৩:৪৬ পিএম
প্রচারণা শুরুর পরে সরে দাঁড়ালেন জামায়াত আরেক প্রার্থী
ছবি, সংগৃহিত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-২ (বোরহানউদ্দিন ও দৌলতখান) আসনে জামায়াতের নেতৃত্বাধীন ১০ দলীয় জোটের প্রার্থী মাওলানা ফজলুল করিমের নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা এসেছে। কেন্দ্রীয় সংগঠনের নীতিগত সিদ্ধান্ত ও বৃহত্তর ঐক্যের স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এক বিশেষ বার্তায় ভোলা-২ আসনের নির্বাচন পরিচালক মো. মাকসুদূর রহমান ভোটারদের উদ্দেশে আজ শনিবার (২৪ জানুয়ারি) এই সিদ্ধান্তের কথা জানান।

মাকসুদূর রহমান বলেন, বিগত এক বছর ধরে বোরহানউদ্দিন ও দৌলতখানের প্রতিটি অলিগলি এবং ঘরে ঘরে গিয়ে তারা যে গণজোয়ার ও ভালোবাসা পেয়েছেন, তা তাদের কাছে অমূল্য সম্পদ। জনগণের এই স্বতঃস্ফূর্ত সমর্থন থাকা সত্ত্বেও সংগঠনের শৃঙ্খলার স্বার্থে এই 'কঠিন সিদ্ধান্ত' নিতে হয়েছে।

নির্বাচন থেকে সরে দাঁড়ানোর বিষয়ে তিনি স্পষ্ট করে বলেন, সাংগঠনিক শৃঙ্খলা, কেন্দ্রীয় সংগঠনের নীতিগত সিদ্ধান্ত মেনে চলা। উম্মাহর ঐক্য : বৃহত্তর ইসলাহি স্বার্থ এবং ইসলামী শক্তির ঐক্য বজায় রাখা।

আপনার জেলার সংবাদ পড়তে