সিরাজগঞ্জ রায়গঞ্জের ঘুড়কা নতুন পাড়া ৪০০ বিঘা জমির দীর্ঘ ২৫ বছরের জলাবদ্ধতা নিরসনে কৃষকদের আর্থিক সহযোগিতায় ও প্রশাসনের কারিগরি উদ্যোগে পাইপ লাইন নির্মান কাজ শুরু হয়েছে। ২৩/০১/২৬ তারিখ দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল খালেক পাটোয়ারী এ কাজের শুভ উদ্ভোধন করেন। রায়গঞ্জ বিএডিসির সহকারী প্রকৌশলী আনন্দ বর্মণ জানান,পাইপের ড্রেনের মাধ্যমে জমে থাকা পানি দ্রুত নিষ্কাশন করা সম্ভব হবে। এ সময় উপস্থিত ছিলেন, ঘুড়কা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নাজমুল হুদা,সাবেক সাধারণ সম্পাদক আইয়ুব আলী মন্ডল, সিনিয়র সহ সভাপতি শফিকুল ইসলাম খোকন, জেলা শ্রমিক দলের সদস্য বেল্লাল মন্ডল। ঘুড়কা গারা ক্ষেত এলাকায় দীর্ঘ ২৫ বছর ধরে চলা জলাবদ্ধতার অবসান নিরসনকল্পে প্রায় ২০০ শত কৃষকের নিজস্ব অর্থায়ন এবং উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে মাটির ৫ ফুট গভীর দিয়ে ১২ শত ফুট দীর্ঘ ৪০০ এমএম ইউপিভিসি পাইপ স্থাপনের মাধ্যমে পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা করা হয়েছে। চলতি মৌসুম থেকেই ওই এলাকার কৃষকরা নতুন করে জলাবদ্ধ এক ফসলি জমিতে তিন ফসল আবাদ করার লক্ষ্য এ কাজ শুরু হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল খালেক পাটোয়ারী বলেন, সাংবাদিকদের নিউজের কারণে এই এলাকার জলাবদ্ধতা সম্পর্কে জানতে পারি এবং এলাকার কৃষকদের আর্থিক সহযোগিতায় পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণ করা হয়।