আইন উপদেষ্টা

১৭ বছর পর জাতীয় নির্বাচনের ব্যবস্থা গ্রহণ করেছে অন্তবর্তীকালীন সরকার

এফএনএস (এস. এম. রাসেল; মাদারীপুর) : | প্রকাশ: ২৪ জানুয়ারী, ২০২৬, ০৪:১৯ পিএম
১৭ বছর পর জাতীয় নির্বাচনের ব্যবস্থা গ্রহণ করেছে অন্তবর্তীকালীন সরকার

আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, ‘মানুষের মধ্যে ভোট দেয়ার আকাঙ্ক্ষা আছে। দীর্ঘ ১৭ বছর পর একটি জাতীয় নির্বাচনের ব্যবস্থা গ্রহণ করেছে অন্তবর্তীকালীন সরকার। এটি অবাধ ও সুষ্ঠুভাবে করার জন্য বদ্ধপরিকর।’ শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে মাদারীপুরে ঝুঁকিপূর্ণ কয়েকটি ভোটকেন্দ্র পরিদর্শন শেষে সার্কিট হাউসে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন তিনি। আইন উপদেষ্টা বলেন, ‘জেলা প্রশাসন ও পুলিশ বিভাগ প্রস্তুত আছে। বাংলাদেশ স্বাধীন হবার পর গুরুত্বপূর্ণ নির্বাচন এটি। এই নির্বাচনে দু’টি বৈশিষ্ট্য আছে। পোস্টাল ব্যালটে ভোট হচ্ছে। প্রবাসীরাও প্রথমবারের মতো ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। গণভোটও হচ্ছে। বাংলাদেশের গণতন্ত্র, আইনের শাসন সুশক্ত হোক। অনেক বেশি দৃঢ়তর হোক, এজন্য ‘হ্যাঁ’ ভোট দেয়া জরুরি।’ এ সময় মাদারীপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রোকনুজ্জামান, মাদারীপুরের জেলা প্রশাসক মো: জাহাঙ্গীর আলম, পুলিশ সুপার মো: এহতেশামুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: আল নোমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াদিয়া শাবাবসহ অনেকে উপস্থিত ছিলেন।এফএনএস (মোঃ আতিউর রহমান; বিরল, দিনাজপুর) : বিরলের ঝাড়পুকুর বায়তুল মামুর জামে মসজিদ এর ভিত্তি প্রস্তরের শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে মসজিদ নির্মাণ কাজের ভিত্ত প্রস্তরের শুভ উদ্বোধন করেন বারডেম এর বিশিষ্ট অধ্যাপক ডা. লিয়াকত আলী এবং ইঞ্জিনিয়ার আব্দুল কুদ্দুস। এসময় ইউপি সদস্য আব্দুর রউফসহ গ্রামবাসী উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে