নওগাঁর রাণীনগরে একের পর এক খড়ের পালা আগুন দিয়ে পুড়িয়ে দেয়ার ঘটনা বেড়েই চলেছে। গত ১৪দিনের ব্যবধানে এবার এক রাতে তিনটি খড়ের পালা আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দূর্বৃত্তরা। এর আগে উপজেলার রাতোয়াল রাখালগাছী পাড়ায় এক সাথে ১১টি খড়ের পালা আগুন দিয়ে পুড়িয়ে দেয়। ফলে এলাকাবাসীর মধ্যে চরম আতংক বিরাজ করছে। উপজেলার একডালা ইউনিয়নের নারায়নপাড়া গ্রামের আবু তালেবের ছেলে লেবু আকন্দ জানান,শুক্রবার রাতে খাবার খেয়ে যে যার মতো ঘুমিয়ে পড়ি। রাত অনুমান একটা নাগাদ প্রতিবেশির লোকজনের চিৎকারে ঘুম ভেঙ্গে বাহিরে বের হই। এর পর দেখি বাড়ীর পাশে তিনটি খড়ের পালায় একসাথে দাউ দাউ করে আগুন জ্বলছে। পরে গ্রাম বাসীর সহযোগিতায়ও আগুন নিয়ন্ত্রন করা সম্ভব হয়নি। ফলে সবগুলো খড় ভস্মীভূত হয়ে গেছে। তিনি জানান,তার একটি এবং চাচাতো ভাই এজান আকন্দের দুটি খড়ের পালায় কে বা কাহারা শত্রুতা বসত: আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। এতে তাদের প্রায় ৮০হাজার টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন তিনি। এঘটনায় তিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করবেন বলে জানিয়েছেন।উল্লেখ্য, গত ১০জানুয়ারী উপজেলার রাতোয়াল রাখালগাছী পাড়ায় এক রাতে প্রায় ১১টি খড়ের পালায় আগুন ধরে দেয় দূর্বৃত্তরা। এতে প্রায় ৫লক্ষাধীক টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা। রাণীনগর থানার ইন্সপেক্টর (তদন্ত) বাবলু চন্দ্র পাল বলেন,এঘটনায় এখনো কোন লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।