আমরা দেখি কোন কোন মানুষ প্রকাশ্যে ‘হ্যাঁ’ ভোটের কথা বললেও তলে তলে কানে কানে ‘না’ ভোটের কথা বলছেন। এরা হচ্ছে মোনাফেক। আমরা ওই মোনাফেকি দেখতে চাইনা। যদি ‘না’ এর পক্ষেই বলতে চান তবে প্রকাশ্যে বলুন, বাংলার মানুষ দেখতে চায় কারা জুলাই বিপ্লবের বিপক্ষে অবস্থান নিয়েছে, কারা ফেসিবাদকে আবার বাংলার মাটিতে ফিরিয়ে আনতে চায়। একটি অশুভ শক্তি বাংলাদেশকে আবার আধিপত্যবাদী শক্তির কাছে বর্গা দিতে চায়। আজ শনিবার দুপুরে নেছারাবাদে পিরোজপুর-২ আসনের জামায়াত প্রার্থী শামীম সাঈদীর নির্বাচনী জনসভায় বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মামুনুল হক প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি বলেন, বাংলাদেশের একটি ঐতিহাসিক সময়ে ইতিহাসের পাট বদলের মুহুর্তে ইসলামী দলগুলোর একটি ঐক্য গড়ে তোলা হয়েছে। আজকে কোনো কোনো মিডিয়ার মাধ্যমে একটি ন্যারেটিভ তৈরী করা হচ্ছে। প্রশ্ন করা হচ্ছে দশ দলীয় জোট বিজয়ী হলে কে হবেন প্রধানমন্ত্রী, বিরোধী দলে গেলে কে হবে প্রধান বিরোধী নেতা। না না ধরনের প্রচারনার মাধ্যমে দশ দলীয় ঐক্য জোটের যে গণজোয়ার সৃষ্টি হয়েছে বাংলাদেশের মানুষ যে পরিবর্তন ও সংস্কারের পক্ষে অবস্থান নিয়েছে ঐ ন্যারেটিভের মাধ্যমে সাধারন মানুষকে বিভ্রান্ত করার একটি অপকৌশল গ্রহন করা হয়েছে। তিনি ওইসব বিভ্রান্ত সৃষ্টিকারীদের উদ্দেশ্য করে বলেন, বিগত ১৫ বছরে যে স্বৈরতন্ত্র, ফ্যাসিবাদ, গুম, খুনের যাতাকল থেকে দেশকে মুক্ত করতে যে ঐতিহাসিক জুলাই গন অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশ আবার তার স্বকীয় স্বাধীনতার ধারায় ফিরে আসতে সক্ষম হলো, সেই জুলাই বিপ্লবের নেতা কে ছিলো? সেই জুলাই বিপ্লবের কোন নেতা ছিলো না। এদেশের ছাত্রজনতা, বিভিন্ন শ্রেণিপেশার মানুষ এ দেশের পরিবর্তনকামী বিপ্লবী জনতার ঐক্যবদ্ধ জুলাই বিপ্লবে যেমনিভাবে ফ্যাসিবাদ তাসের ঘরের মতো লুটিয়ে পড়েছিলো, আজ এই পরির্তনকামী বাংলার মানুষ যেভাবে ঐক্যবদ্ধ হয়েছে সেই ঐক্যের জোয়ারে সব ভেসে যাবে ইনশাআল্লাহ। মামুনুল বলেন, পিরোজপুর -২ আসনের মানুষ শুধু বাংলাদেশ নয়, বিশ্ব দরবারে আপনারা এক অনন্য ইতিহাস সৃষ্টি করেছেন। আল্লাহর কোরআনের ফেরিওয়ালা কোরানের পাখি শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর পক্ষে যেভাবে ধর্ম বর্ণ নির্বিশেষে হিন্দু ধর্মাবলম্বীগন অকুন্ঠ সমর্থন জুগিয়ে এই পিরোজপুরের মাটি থেকে একটি বার্তা প্রদান করা হয়েছে যে, আলেম ওলামারা কি রকম সাম্প্রদায়ীক সম্প্রীতির দৃষ্টান্ত স্থাপন করার মধ্য দিয়ে এদেশের অন্যান্য ধর্মাবলম্বীরা ইসলামী নেতৃত্বের উপর কিভাবে আস্থা রাখতে সক্ষম হয়। এদেশের ইসলাম পন্থীরা কিভাবে ধর্ম বর্ণ নির্বিশেষে সকল ভেদাভেদের উর্দ্ধে উঠে প্রতিটি মানুষকে মানুষ হিসেবে বুকে টেনে নিতে পারে তার অনন্য দৃষ্টান্ত ও আইকন পিরোজপুরের দুটি আসনের মাটি ও মানুষ। তিনি পিরোজপুর-১ ও ২ আসনের জামায়াত মনোনীত প্রার্থী শহীদ মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর দুই পুত্র শামীম সাঈদী ও মাসুদ সাঈদীর হাত তুলে পরিচয় করিয়ে দিয়ে বলেন, সাঈদীর সুযোগ্য দুই ছেলে তার পতাকা হাতে তুলে সেই অনন্য দৃষ্টান্ত স্থাপনের জন্য পিরোজপুরের দু’টি আসনে দশ দলীয় জোটের পক্ষে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ সময়ে তিনি আরও বলেন, মাওলানা সাঈদী বাংলার মানুষের জন্য যে অবদান রেখে গেছেন, বাংলার মানুষের জন্য কোরআনের কথা যেভাবে মানুষের ঘরে ঘরে পৌছে দিয়েছেন, এদেশের মানুষকে যেভাবে উজ্জীবিত করেছেন, যে ভাবে তিনি গোটা বাংলাদেশকে একটি সম্প্রীতির বাংলাদেশ গড়বার ক্ষেত্রে মাইল ফলক স্থাপন করেছেন, সকল ষড়যন্ত্রের জাল ছিন্ন করে দিয়ে জাতীয় সংসদকে যেভাবে আল্লাহর কোরানের ধ্বনিতে প্রতিধ্বনিত করেছেন তার প্রতি আমাদের এই জাতীর যে ঋণ, যে দায় রয়েছে তার সন্তানদেরকে নির্বাচনে বিজয়ী করে সংসদে পাঠানোর মাধ্যমে সেই ঋণ আমরা কিছুটা হলেও শোধ করবো। আমারা যে ঐক্য গড়েছি সেই ঐক্যের অন্যতম প্রধান বুনিয়াদ হলো বাংলাদেশকে ভালোবাসা। আমাদের বুনিয়াদ হলো দুর্বৃত্তপনা ও গুন্ডামির রাজনীতি বন্ধ করা। এই গুন্ডামির রাজনীতির কারনে, দুর্বৃত্তপনার কারনে, চাঁদাবাজি ও লুটপাটের রাজনীতির কারনে স্বাধীনতার ৫৪ বছরেও বাংলাদেশ আজ তার লক্ষ্যে পৌঁছতে পারেনি। বাংলাদেশের ছাত্রজনতা বুকের রক্ত দিয়ে মায়ের কোল খালী করে যে বিপ্লব এনে দিয়েছে সেই জুলাই বিপ্লবকে আজ ব্যর্থ করে দেয়ার ষড়যন্ত্র চলছে। পরাজিত সকল শক্তি আজ জুলাই বিপ্লবের বিপক্ষে অবস্থান নিয়েছে। তিনি অবাক বিস্ময়ে বলেন আমরা দেখি কোন কোন মানুষ প্রকাশ্যে ‘হ্যাঁ’ ভোটের কথা বললেও তলে তলে কানে কানে ‘না’ ভোটের কথা বলছেন। এরা হচ্ছে মোনাফেক। আমরা ওই মোনাফেকি দেখতে চাইনা। তিনি বলেন যদি ‘না’ এর পক্ষেই বলতে চান তবে প্রকাশ্যে বলুন, বাংলার মানুষ দেখতে চায় কারা জুলাই বিপ্লবের বিপক্ষে অবস্থান নিয়েছে, কারা ফেসিবাদকে আবার বাংলার মাটিতে ফিরিয়ে আনতে চায়। তিনি বলেন একটি অশুভ শক্তি বাংলাদেশকে আবার আধিপত্যবাদী শক্তির কাছে বর্গা দিতে চায়। তার বক্তব্যের শেষে ‘ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ’ দিয়ে তার বক্তব্য শেষ করেন। নেছারাবাদ উপজেলা জামায়াতের আমীর আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য বাংলাদেশ জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারী মোয়াজ্জেম হোসাইন হেলাল, পিরোজপুর জেলা জামায়াতের আমীর তাফাজ্জল হোসাইন ফরিদ, পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য প্রার্থী মাসুদ সাঈদী, পিরোজপুর-২ আসনের প্রার্থী শামীম সাঈদী, পিরোজপুর-৩ আসনে জামায়াত জোটের প্রার্থী এনসিপির শামীম হামিদী প্রমুখ।