মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর বি এম আব্দুল হান্নান বলেছেন, তোমরা সীমানাকে ছাড়িয়ে আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখো। আর সেই স্বপ্ন পুরণে চেষ্টা ও ধৈর্য্য ধরো কিন্তু নৈতিকতার পথ কখনও ছেড়ো না। জ্ঞান দক্ষতা ও মানবিকতার সমন্বয়ে নিজেকে একজন পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তোলো। তিনি আরও বলেন, তোমরা হতাশ হয়োনা, পরাজয় হতে পারে আগামি দিনের সাফল্যের চাবিকাঠি। তিনি শনিবার সকালে ডুমুরিয়া উপজেলার রঘুনাথপুর বহুমুখি মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। অনুষ্ঠানে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর খুলনার ভারপ্রাপ্ত উপ-পরিচালক মোঃ কামরুজ্জামান, খুলনা জেলা শিক্ষা অফিসার এস এম ছায়েদুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দেবাশীষ বিশ্বাস, উপজেলা একাডেমিক সুপারভাইজার টিকেন্দ্রনাথ সানা, সাবেক সভাপতি এস এম রবিউল ইসলাম বাবলু, প্রধান শিক্ষক আখতারুজ্জামান, অভিভাবক সদস্য একেএম জাফর ইকবালসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। রঘুনাথপুর মাধ্যমিক বিদ্যালয়ে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দেবাশীষ বিশ্বাস, উপজেলা একাডেমিক সুপারভাইজার টিকেন্দ্রনাথ সানা, স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক লুৎফুন্নেসা খাতুন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রকৌশলী এমরান সরদার, সাবেক সভাপতি বাচ্চু সরদার, আব্দুর রব, রঘুনাথপুর বাজার কমিটির সভাতি এ এম আমিনুর রহমান, এ এম ফিরোজ আহম্মেদ বাবুলসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।এ ছাড়া শুক্রবার বিকেলে শাহপুর মাধ্যমিক বিদ্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার সবিতা সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় তিনি প্রধান অতিথির বক্তৃতা করছিলেন।