আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার আব্দুস সোবাহানের এক প্রাণবন্ত পথসভা হয়েছে। শবিবার সারাদিনব্যাপী আসনের গুরুত্বপূর্ণ টরকি বাস স্ট্যান্ড বন্দরসহ এলাকায় এ পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় ইঞ্জিনিয়ার আব্দুস সোবাহান বলেন, “আমি রাজনীতি করি মানুষের জন্য। বরিশাল-১ আসনকে একটি উন্নত, সুশাসন ও দুর্নীতিমুক্ত এলাকায় রূপান্তর করাই আমার প্রধান লক্ষ্য।” তিনি এলাকার অবকাঠামো উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়নে বাস্তবভিত্তিক পরিকল্পনার কথা তুলে ধরেন। এ সময় তিনি আরও বলেন, তরুণ সমাজকে সঙ্গে নিয়ে আধুনিক ও স্মার্ট বরিশাল গড়ে তোলাই তার অঙ্গীকার। সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থেকে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। পথসভায় স্থানীয় নেতৃবৃন্দ, কর্মী-সমর্থকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। সভা চলাকালে স্লোগান ও করতালিতে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। স্থানীয়রা জানান, ইঞ্জিনিয়ার আব্দুস সোবহানের সরলতা ও উন্নয়নমুখী চিন্তাভাবনা তাদের আশাবাদী করে তুলেছে। পথসভাটি শান্তিপূর্ণ পরিবেশে সফলভাবে সম্পন্ন হয়।