মহেশপুরে প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ

এফএনএস (মহেশপুর, ঝিনাইদহ) : | প্রকাশ: ২৪ জানুয়ারী, ২০২৬, ০৬:৪৫ পিএম
মহেশপুরে প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ঝিনাইদহের মহেশপুরে উপলক্ষে প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে মহেশপুর সরকারি ডিগ্রি কলেজের শ্রেনী কক্ষে এ প্রশিক্ষণের আয়োজন করে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট। অনুষ্ঠানে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার আব্দুল্লাহ আল মাসউদ, জেলা পুলিশ সুপার মাহফুজ আফজাল, জেলা নির্বাচন অফিসার আবুল হোসেন, মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা আক্তারসহ নির্বাচন অফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দিনব্যাপী এ প্রশিক্ষণে মহেশপুর উপজেলার ১২০ জন প্রিজাইডিং অফিসারকে ভোট গ্রহণের দিন দায়িত্ব পালন, আইনশৃঙ্খলা রক্ষা, ব্যালট ব্যবস্থাপনা ও নির্বাচন সংক্রান্ত বিধি-বিধান সম্পর্কে বিস্তারিত প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণে বক্তারা বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে প্রিজাইডিং অফিসারদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দায়িত্ব পালনের ক্ষেত্রে সততা, নিরপেক্ষতা ও আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে