শ্রীশ্রী সরস্বতী পুজা ২০২৬ উপলক্ষে চাঁদপুর কালীবাড়ী মন্দির কমিটির উদ্যোগে আলোচনা এবং চিত্রাংকন,স্তবমন্ত্র,ধ্যান ও বন্দনা পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ জানুয়ারি) বিকেল চারটায় কালিবাড়ি মন্দিরে এই আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও চাঁদপুর পৌর প্রশাসক মো. এরশাদ উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মো. খায়রুল কবীর ও চাঁদপুর জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ। কালিবাড়ি মন্দির কমিটির সভাপতি নরেন্দ্র নারায়ণ চক্রবর্তীর সভাপ্রধানে স্বাগত বক্তব্য রাখেন সম্পাদক গোপাল চন্দ্র সাহা। আরো বক্তব্য রাখেন, হিন্দু মহাজোট চাঁদপুর জেলা সভাপতি রতন দাস, পৌর পূজা কমিটির সভাপতি নেপাল সাহা, সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক মানিক লাল ঘোষ প্রমুখ। সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (সাধারণ শাখা) নাহিদ ইকবাল, চাঁদপুর সদর মডেল থানার ওসি (তদন্ত) মিন্টু দত্ত, উদীচী, চাঁদপুর সভাপতি জহির উদ্দিন বাবর, জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি পরেশ চন্দ্র মালাকার,সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সাংবাদিক লক্ষণ চন্দ্র সূত্রধর, পৌর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুমন সরকার জয়সহ মন্দির ও পূজা উদযাপন পরিষদ কমিটির অন্যরা উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ। জন্মাষ্টমী উদযাপন পরিষদ চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক কার্তিক সরকারের সঞ্চালনায় অনুষ্ঠান সার্বিক সহযোগিতায় ছিলেন প্রতিযোগিতা কমিটির আহবায়ক শ্যামল চন্দ্র দাস ও সদস্য সচিব কানাই চন্দ্র দে। প্রধান অতিথির বক্তব্যে পৌর প্রশাসক বলেন, এ দেশের মানুষ সবসময় অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাস করে। আমাদের এখানে শান্তিপূর্ণভাবে পূজা অনুষ্ঠিত হচ্ছে। সনাতন ধর্মাম্বলিরা নিজেদের একা এবং ও নিরাপদ ভাববেন না। আমরা আপনাদের সাথে,সরকার পাশে আছে। অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. খায়রুল কবীর বলেন, আমাদের আইনশৃঙ্খলা বাহিনী সবাই আন্তরিকতার সঙ্গে কাজ করছে।সরস্বতী পূজা শিক্ষার কেন্দ্রিক। অবশ্যই পারিবারিক শিক্ষা দরকার। ধর্মীয় শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষা প্রয়োজন। আলোচনা শেষে ধর্মীয় শিক্ষা বিষয়ক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। এ আয়োজনে দেড় শতাধিক প্রতিযোগী অংশ নেয় এবং বিজয় ৩৫ জনকে পুরস্কার প্রদান করা হয়।এছাড়াও প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রত্যেকের জন্য ছিল সান্তনা পুরস্কার।