আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৪ (বাগমারা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ডা. মো. আব্দুল বারী সরদারের প্রচারণায় এখন সরগরম বাগমারার প্রতিটি জনপদ। প্রতীক বরাদ্দের পর থেকেই তিনি উপজেলার বিভিন্ন ইউনিয়নের গ্রামগুলোতে বিরামহীনভাবে ছুটে বেড়াচ্ছেন।
শনিবার উপজেলার সর্বশেষ ইউনিয়ন সোনাডাঙ্গায় দিনব্যাপী ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন তিনি। সোনাডাঙ্গার প্রত্যন্ত গ্রাম থেকে শুরু করে স্থানীয় বাজার ও ফসলের মাঠে গিয়ে তিনি সাধারণ মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন। এই সময় কৃষক, শ্রমিক ও মেহনতি মানুষের সঙ্গে তাকে অত্যন্ত সাবলীলভাবে কথা বলতে দেখা যায় এবং সাধারণ ভোটারদের মধ্যেও তাকে নিয়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
এবারই প্রথম সংসদ নির্বাচনে অংশগ্রহণ করছেন।
প্রচারণার সময় তিনি অত্যন্ত বিনয়ের সঙ্গে মানুষের খোঁজখবর নিচ্ছেন এবং তাদের দৈনন্দিন নানা সমস্যা সমাধানের আশ্বাস দিচ্ছেন। বিশেষ করে সোনাডাঙ্গা ইউনিয়নের কৃষিপ্রধান অঞ্চলের মানুষের কাছে গিয়ে তিনি তাদের জীবনমান উন্নয়ন ও আধুনিক কৃষি ব্যবস্থা গড়ে তোলার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। গণসংযোগকালে তার সঙ্গে বাগমারা উপজেলা জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সকল সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি বজায় রাখা এবং উন্নয়নকে তৃণমূল পর্যায়ে পৌঁছে দেওয়াই তার মূল লক্ষ্য। তার এই ব্যক্তিগত সরলতা, পেশাগত সুনাম এবং সাধারণ মানুষের প্রতি মমত্ববোধ নির্বাচনী মাঠে এক নতুন মাত্রার সৃষ্টি করেছে। আচরণবিধি মেনে পরিচালিত এই নিরলস প্রচারণা রাজশাহী-৪ আসনের সাধারণ ভোটারদের মনে ডা. আব্দুল বারীকে নিয়ে এক নতুন আশার সঞ্চার করেছে।
ডা. আব্দুল বারী একটি ইনসাফভিত্তিক সমাজ ও বৈষম্যহীন বাগমারা গড়ে তোলার অঙ্গীকার পুনর্ব্যক্ত করছেন। তিনি স্পষ্টভাবেই ঘোষণা দিয়েছেন যে, নির্বাচিত হলে দলীয় পরিচয় বা আত্মীয়তার ঊর্ধ্বে থেকে সবার জন্য সমান সেবা নিশ্চিত করা হবে। বিশেষ করে তরুণদের কর্মসংস্থান এবং কৃষকদের ন্যায্য অধিকার আদায়ে তিনি আমৃত্যু কাজ করে যাওয়ার প্রতিশ্রুতি দেন।