হৃদয় থেকে মুছে দিয়ে তুমিহীন এই আমি
সাহারার রুক্ষ মরুভূমির বালি হয়ে কদিন পরেই
চরিত্রহীন বালি ঝড়ের মতো
কালের বিবর্তনে হারিয়ে যাবো সুনিশ্চিত।
তুমিহীন এই আমি ঠিক চন্দ্র শূন্য আকাশ
যেখানে রাজত্ব করে ঘোর অন্ধকার
হায়েনারা আস্ফালনে ছিঁড়ে খায় নিথর দেহ।
তুমিহীন এই আমি অভিশপ্ত শতাব্দীর
প্রাণীশূন্য মৃত সাগরের জল
দিবা রাতি যে একাকী কথা বলে।
তুমিহীন এই আমি একটি ঘরের চার দেয়ালে বন্দি
একাকিত্ব সময়, যে অন্ধকার দূরে ঠেলে
স্বপ্নের প্রাসাদে হৃদয়ের জানালা খোলে বারংবার
খোঁজে ফেরে শুধু তোমাকেই।
তুমিহীন এই আমি সাজেকের ঘন মেঘ
যে কিনা বাহারি মনে প্রশান্তি দিয়ে
অবশেষে হয়ে যায় তুমিহীন বড় অসহায়।