ভারতে পাচারকালে ৬ লক্ষ টাকার রসুন জব্দ

এফএনএস (সাকিব মামুন; লংগদু ও বাঘাইছড়ি, রাঙ্গামাটি) : | প্রকাশ: ২৪ জানুয়ারী, ২০২৬, ০৭:৩৩ পিএম
ভারতে পাচারকালে ৬ লক্ষ টাকার রসুন জব্দ

ভারতে পাচারকালে বাংলাদেশের সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ রসুন জব্ধ করা হয়েছে। শনিবার ছোটহরিণা ব্যাটালিয়ন ১২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল ইমরুল কায়েস মেহেদীর নেতৃত্বে একটি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে পার্বত্য জেলা রাঙামাটির বরকল উপজেলার বড়হরিণা এলাকার কর্ণফুলী নদীতে বার্মা বোটে ভাসমান অবস্থায় ১হাজার ৩শত ৫০ কেজি বাংলাদেশী রসুন জব্ধ করা হয়। এসব রসুন ভারতে পাচারের চেষ্টা করা হচ্ছিল। বিজিবি জানায়, পাচারকালে জব্ধ মালামালের মধ্যে বাংলাদেশী রসুন ১হাজার ৩শত ৫০ কেজি, ইঞ্জিনসহ বার্মা নৌকা ১টি এবং এন্ড্রয়েড মোবাইল ১টি। আটককৃত মালামালের আনুমানিক মূল্য ৬ লাখ ২৫ হাজার টাকা। মালামালগুলো নিলামের জন্য প্রস্তুত করা হচ্ছে বলে বিজিবি জানায়। জোন কমান্ডার লেঃ কর্নেল ইমরুল কায়েস মেহেদী বলেন, সীমান্ত নিরাপত্তার পাশাপাশি চোরাচালানা প্রতিরোধ কার্যক্রম অব্যাহত থাকবে।তিনি বলেন, বিজিবি দেশের সার্বভৌমত্ব, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সীমান্ত নিরাপত্তা রক্ষার পাশাপাশি পাহাড়ে শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন নিশ্চিত করতে ভবিষ্যতেও এই মানব জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

আপনার জেলার সংবাদ পড়তে