কুমিল্লার নাংগলকোট উপজেলা শারীরিক শিক্ষাবিদ সমিতির উদ্যেগে কৃতি শিক্ষার্থীদের বৃওি প্রদান, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান শনিবার বেগম জামিলা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। নাঙ্গলকোট উপজেলা শারীরিক শিক্ষাবিদ সমিতির সভাপতি আব্দুল হালিমের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন যমুনা ব্যাংকের হেড অব শেয়ার ডিভিশন কাজী তারেকুল আকবর। শারীরিক শিক্ষা বিদ সমিতির সাধারণ সম্পাদক সোহরাব হোসেন ও মাস্টার আবু ইউসুফ এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাঙ্গলকোট সরকারি কলেজ প্রভাষক আলী আক্কাস, উপজেলা স্কাউট সম্পাদক ও ইসলামপুর উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক শহীদুল্লাহ মজুমদার স্বপন, বক্সগঞ্জ উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক আলী আশরাফ মিলন, আনোয়ারা কবির উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষিকা রওশন আরা আক্তার, পাটোয়ার মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা রহমানী, সোন্ধাইল উচ্চ বিদ্যালয় বিদ্যালয় প্রধান শিক্ষক রবিউল হোসেন প্রমুখ।শেষে কৃতি শিক্ষার্থীদের মাঝে প্রধান অতিথি পুরস্কার বিতরণ করেন।