নোয়াখালী-২(সেনবাগ-সোনইমুড়ী আংশিক আসনের বিএনপি মনোনিত ধানের শীষ মার্কার প্রাথী জয়নুল আবদিন ফারুকের সমর্থনে মহিলা ওঠান বৈঠক হয়েছে। শনিবার বাদ মাগরিব শায়েস্তানগর বিশিষ্ঠ ব্যবসায়ী হালিম কোম্পানী বাড়িতে হালিম কোম্পানীর সভাপতিত্বে ও কাবিলপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জহিরের সঞ্চানায় অনুষ্ঠিত ওঠান বৈঠকে প্রধান অতিথি ছিলেন, সেনবাগ উপজেলা বিএনপির আহবায়ক মোক্তার হোসেন পাটোয়ারী, বিশেষ অতিথি ছিলেন,সেনবাগ উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক জামাল উদ্দিন বাবলু, চট্টগ্রামস্থ জাতীয়তাবাদী ফোরামের সেক্রেটারী নুরুল হুদা মানিক, যুক্তরাজ্য যুবদল সহসভাপতি আবদুল হক আলো রাজ, কাবিলপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ মোস্তাফিজুর রহমান, সেনবাগ উপজেলা বিএনপির সদস্য নুরুল আলম হারুন, উপজেলা বিএনপির সাবেক সমাজ কল্যান জাহাঙ্গীর আলম শুভ, শায়েস্তানগর ৬নং ওয়ার্ডের সাবেক মেম্বার আবুল কালাম বতু, সমাজসেবক ইসমাইল হোসেন মানিক, যুবদল নেতা রেজাউল হক সেলিম, রুহুল আমিন সহ বিএনপি,যুবদল,ছাত্রদল,স্বেচ্ছাসেবকদল ও মহিলা দল সহ বিপুল সংখ্যক নারী ও পুরুষ। ওঠান বৈঠকে বক্তারা বিএনপির মনোনিত প্রার্থী জয়নুল আবদিন ফারুককে জয়যুক্ত করাব আহবান জানান ও ১২ তারিখে দলমত নির্বিশেষে ধানে শীষ মার্কায় সকলকে ভোট দিতে কেন্দ্রে যাবার অনুরোধ করেন।