কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সীমান্তবর্তী রামকৃষ্ণপুরের ভাগজোতে বিএনপির উদ্যোগে পরপর তৃতীয় বার নির্বাচিত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দোয়া ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে শনিবার সন্ধ্যায় আয়োজিত দোয়া ও বিশেষ মোনাজাতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা বিএনপির অন্যতম নেতা মোঃ শামীম রেজা মোল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামকৃষ্ণপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা মোহাম্মদ রিয়াজ উদ্দিন, বিএনপি নেতা এডভোকেট রমজান আলী, মোঃআমজাদ হোসেন (মাস্টার)। এছাড়াও বিএনপি অঙ্গ সংঘঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।