ময়মনসিংহ-৬ ফুলবাড়ীয়া আসনে জামায়াত বিদ্রোহী ঘোড়া মার্কার অধ্যাপক জসিম উদ্দিন নির্বাচনী সাংবাদিক সম্মেলন করেছেন। শনিবার (২৪ জানুয়ারি) রাত ৮টায় এ সাাংবাদিক সম্মেলনে তিনি বলেন, নির্বাচন যত ঘনিয়ে আসছে ততই অহেতুক বিভিন্ন স্থান থেকে লোকজন ধরে পুলিশ দিয়ে হয়রানী করা হচ্ছে। আমরা বিষয়টি স্থানীয় প্রশাসনের সাথে বলেছি। তারা কথা দিয়েছেন অন্যায়ভাবে আর কাউকে হয়রানী করা হবে না। তিনি বলেন, অন্য প্রার্থীর মত ভোট কেন্দ্র নিয়ে অভিযোগ করতে চাই। অনেক ভোট কেন্দ্রে যোগাযোগ ব্যবস্থা ও অবকাঠামো ভাল না। এ নিয়ে প্রশাসনের সাথে আমি কথা বলেছি তারা বিষয়টি দেখবেন বলে কথা দিয়েছেন। আমি নির্বাচিত হলে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, যোগাযোগের ক্ষেত্রে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করা হবে। বেকারত্ব দূর করার জন্য ইপিজেড স্থাপন করা হবে। একটি হাইওয়ে সড়ক ঢাকার সাথে সংযোগ করা হবে। এছাড়া অন্যান্য উপজেলার সাথে সড়ক যোগাযোগ নিরবিচ্ছিন্ন করার জন্য সড়কগুলো প্রশস্ত করণ করা হবে। সাংবাদিক সমেলনে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের ময়মনসিংহ জেলা সভাপতি মোশারফ হোসেন, উপজেলা জাতীয় পার্টির সিনিয়র সহসভাপতি মোস্তাফিজুর রহমান বিএসসি, ফুলবাড়ীয়া সভার ঐক্যবদ্ধ জনতার আহবায়ক হুমায়ুন কবীর, মিডিয়া সেলের সমন্বয়ক শাহীন, সাদ বিন জসিম প্রমূখ।