কুয়াকাটাকে করা হবে বিশ্বমানের পর্যটন কেন্দ্র

পায়রা বন্দরকে অর্থনৈতিক হাব করার প্রতিশ্রুতি: মোশাররফ

এফএনএস (মিলন কর্মকার রাজু; কলাপাড়া, পটুয়াখালী) : | প্রকাশ: ২৫ জানুয়ারী, ২০২৬, ১০:৩১ এএম
পায়রা বন্দরকে অর্থনৈতিক হাব করার প্রতিশ্রুতি: মোশাররফ

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও পটুয়াখালী-৪ আসনের বিএনপির প্রার্থী এবিএম মোশাররফ হোসেন বলেন, কলাপাড়া ও দেশের ভাগ্য উন্নয়ন করতে পারে একমাত্র বিএনপি।  কেননা নির্বাচন পরবর্তী রাষ্ট্র পরিচালনায় একমাত্র বিএনপির রয়েছে সুস্পষ্ট পরিকল্পনা। তাই নির্বাচনে  ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করে দেশ পরিচালনার সুযোগ প্রার্থনা করেন তিনি। এবিএম মোশাররফ হোসেন আরও বলেন, আগামীতে বিএনপি ক্ষমতায় এলে কুয়াকাটাকে আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র করা হবে। পায়রা সমুদ্র বন্দরকে সচল করে একটি অর্থনৈতিক হাব করা হবে। এতে বিদেশি বিনিয়োগ যেমন বাড়বে, তেমনি এলাকার মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে। শনিবার বিকাল পটুয়াখালীর কলাপাড়ার নীলগঞ্জ ইউনিয়ন পরিষদ মাঠে বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি  তিনি এ কথা বলেন। নীলগঞ্জ ইউনিয়ন বিএনপি সভাপতি কামরুজ্জামান শহিদ মাতুব্বর সভায় সভাপতিত্ব করেন। জনসভায় উপজেলা বিএনপির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। বিএনপির এ জনসভাকে ঘিরে সকাল থেকেই এলাকার সর্বস্তরের জনগণ মাঠে জড়ো হয়। এসময় উপস্থিত মানুষ  তারা ধানের শীষ প্রতীকে ভোট দেয়ার প্রতিশ্রুতি দেন।

আপনার জেলার সংবাদ পড়তে