বিএনপিকে পরাজিত করার জন্য নানা ধরনের চক্রান্ত শুরু হয়েছে। এই চক্রান্ত মোকাবেলা করার দায়িত্ব আপনাদের। আপনারা কীভাবে চক্রান্তকে নস্যাৎ করবেন সেই সিদ্ধান্ত আপনাদেরকে নিতে হবে।শনিবার বিকালে কালীগঞ্জ শহরের মোবারক মাধ্যমিক বিদ্যালয় মাঠে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে নির্বাচনি মতবিনিময় সভায় এসব কথা বলেন ঝিনাইদহ-৪ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী রাশেদ খান। এসময় রাশেদ খান আরো বলেন, ঝিনাইদহ-৪ আসনে যদি বিএনপি হেরে যায়, ধানের শীষ হেরে যায়, তাহলে তারেক রহমানের সিদ্ধান্ত হেরে যাবে। আপনাদের সিদ্ধান্ত নিতে হবে। তারেক রহমানের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে তার প্রতি সম্মান না জানিয়ে আজকে যারা বিদ্রোহ করছে তাদেরকে জয়ি হতে দেবেন, নাকি তারেক রহমানকে জয়ী হতে দেবেন। সেই সিদ্ধান্ত আপনাদেরকে নিতে হবে। ঝিনাইদহ ৪ আসনটি তিনি একটি মডেল শহরে পরিনত করতে চান।আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে সে নির্বাচনে ঝিনাইদহ-৪ আসনে আপনাদের বিজয় কেউ ঠেকাতে পারবে না। ধানের শীষ প্রতীক আপনাদের প্রতীক, আপনাদের আস্থার প্রতীক। ধানের শীষকে বিজয়ী করার জন্য আপনারা রাজপথে থাকুন, ধানের শীষকে বিজয়ী করুন। তারেক রহমান আপনাদের মুল্যায়ন করবেন।