শীতে গ্রাম বাংলার ঘরে ঘরে আর মেলায় দেশের ঐতিহ্যবাহী রকমারী পিঠা নিয়ে মুখরিত থাকতে দেখা যায় । এমনি শীতের পিঠার স্টল আর সাংস্কৃতিক আয়োজনে মুখরিত ছিল মৌলভীবাজারের কমলগঞ্জের শমশেরনগর আইডিয়াল কিন্ডারগার্টেন স্কুল প্রাঙ্গণ। শনিবার (২৪ জানুয়ারি) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আইডিয়াল কিন্ডারগার্টেন স্কুল প্রাঙ্গণ মুখরিত ছিল পিঠা মেলার অনুষ্ঠানে । দেশের বিভিন্ন এলাকার পিঠার সাথে নিজ এলাকার নানান জাতের পিঠার পরিচয় ঘটাতে বিগত ৩ বছর ধরে আইডিয়াল কিন্ডারগার্টেন স্কুলে পিঠা মেলার আয়োজন ছিল শনিবার (২৪ জানুয়ারি)। সকাল ৯ টা থেকে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা ৮ টি পিঠার স্টল নিয়ে মেলায় অংশ নেন। এছাড়াও মেলায় ছিল একটি কাপড়ের স্টল, খেলনার ও বিরিয়ানির স্টল। সকাল ১০ টা থেকে শিক্ষার্থী ও অভিভাবকদের আগমন ঘটলে উন্মুক্ত মঞ্চে ক্ষুদে শিক্ষার্থীরা নেচে গেয়ে বিকাল পর্যন্ত স্কুল প্রাঙ্গণ মুখরিত রাখে। মেলায় আমন্ত্রিত অতিথি বিশিষ্ট কন্ঠ শিল্পী ও শমশেরনগর হাসপাতাল কমিটির নির্বাহী সভাপতি সেলিম চৌধুরী, ইংল্যান্ড প্রবাসী শরিফুজ্জমাম চৌধুরী তপন, ইংল্যান্ড প্রবাসী আব্দুল মোতালিব লিটন, মৌলভীবাজার আলী আমজদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় সিনিয়র শিক্ষক মুজিবুর রহমান মুজিব, ইংল্যান্ড প্রবাসী নুরুলহুদাসহ অতিথিরা আসলে শিক্ষার্থীরা তাদের ফুল দিয়ে বরণ করে নেয়। অতিথিরা মেলার স্টল ঘুরে দেখেন। এরপর একে একে আমন্ত্রিত সংগীত শিল্পী সেলিম চৌধুরী, পিংকি সরকার, অর্পিতা, দুলাল, সঞ্জয় দাশগুপ্ত, জহির আহমদ, আইনুন নিশাত মিমু ও মাসুক আলী গান পরিবেশন করে সন্ধ্যা পর্যন্ত পুরো মেলা প্রাঙ্গণ মুখরিত রাখেন। অতিথি শিল্পী সেলিম চৌধুরী, প্রবাসী শরিফুজ্জামান চৌধুরী তপন ও আব্দুল মোতালিব লিটন প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন একটি স্কুল প্রতিবছর দেশীয় শীতের পিঠা নিয়ে জমজমাট মেলার আয়োজন করে তা ভাবতে পারছেন না। একই সাথে সাংস্কৃতিক অনুষ্ঠান। সব মিলিয়ে শনিবারের দিনটি খুবই সুন্দর আনন্দমূখর কেটেছে।