খুলনা আদালত চত্ত্বরে জোড়া খুনের ঘটনায় গ্রেফতার ২

এফএনএস (সৈয়দ জাহিদুজ্জামান; দিঘলিয়া, খুলনা) : | প্রকাশ: ২৫ জানুয়ারী, ২০২৬, ০৩:৪৯ পিএম
খুলনা আদালত চত্ত্বরে জোড়া খুনের ঘটনায় গ্রেফতার ২

র‌্যাব প্রতিষ্ঠালগ্ন হতে, বিভিন্ন অপরাধের সাথে সম্পৃক্ত অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় আনয়নের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় অদ্য ২৫ জানুয়ারি ২০২৬ ইং রাত অনুমান সাড়ে ৩ টার সময় র‌্যাব-৬, সিপিসি স্পেশাল কোম্পানির একটি আভিযানিক দল খুলনা জেলার রুপসা থানাধীন আইচগাতি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে খুলনা মহানগরীর আদালত চত্বরে জোড়া খুনের ঘটনায় সরাসরি সম্পৃক্ত আসামি ১। মোঃ রেজাউল মুন্সী হৃদয়, পিতা: মোঃ ইমরান মুন্সী এবং ২। মোঃ আলিফ হোসেন নয়ন, পিতা: সাহাবুদ্দিন শেখ,  উভয় সাং: আইচগাতি, থানা: রুপসা, খুলনাকে গ্রেফতার করে। অভিযান পরিচালনার সময় উক্ত আসামিদ্বয় র‌্যাব সদস্যদের দেখতে পেয়ে তাদের উপর কুড়াল ও চাপাতি নিয়ে আক্রমণ চালায়। এসময় আত্মরক্ষার্থে র‌্যাব সদস্যবৃন্দ ফাঁকা গুলি ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে এবং আসামিদ্বয়কে গ্রেফতার করে। গ্রেফতারকালে আসামিদের হেফাজত হতে ৭৯ (ঊনআশি) টি ইয়াবা ট্যাবলেট, একটি খেলনা পিস্তল, একটি দেশীয় কুড়াল ইত্যাদি উদ্ধার করা হয়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আসামিদেরকে রূপসা থানায় হস্তান্তর করা হয়েছে। উল্লেখ্য যে, গত ১৭ ডিসেম্বর উক্ত জোড়া খুনের মামলার অন্যতম আসামি মোঃ ইজাজুল হোসেন, পিতা: ফারুক হোসেন, সাং: আইচগাতি, থানা: রূপসা, খুলনাকে গ্রেফতার করে র‌্যাব-৬, স্পেশাল কোম্পানি, খুলনা।

আপনার জেলার সংবাদ পড়তে