আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সারাদেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে সেনাবাহিনী। এরই অংশ হিসেবে বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলায় সেনাবাহিনী অভিযান চালিয়ে মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্রসহ সিরাজুল ইসলাম (২৩)কে গ্রেফতা করেছেন। গ্রেফতাকৃত সুরাজুল ইসলাম হলেন আগৈলঝাড়া উপজেলার রত্নপুর ইউনিয়নের ছয়গ্রাম এলাকার মো.কালাম আকনের ছেলে। আগৈলঝাড়া থানা পুলিশ পরিদর্শক সুশংকর মিল্লক জানান, ২৪ জানুয়ারি শনিবার গভীর রাত তিন ঘটিকায় ৬ পদাতিক ব্রিগেডের অধীনস্থ ৬২ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের আগৈলঝাড়া আর্মি ক্যাম্পের মেজর ইয়াসির আরাফাত এর নেতৃত্বে অভিযানে মিরাজুল নামে চিহ্নিত মাদক কারবারিকে আটক করেন। তার বিরুদ্ধে আগৈলঝাড়া থানা পুলিশের এসআই সৌমেন বিশ্বাস বাদি হয়ে ২৫ জানুয়ারি মাদক আইনে একটি মামলা দায়ের করেছে। আর্মি ক্যাম্পের মেজর ইয়াসির আরাফাত জানান, গ্রেফতাকৃত মিরাজুল আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনার করে ছিলো। তাকে দেশীয় অস্ত্র সহ ৫৭ পিস ইয়াবা ট্যাবলেট, ১০০ গ্রাম গাঁজা এবং বিভিন্ন প্রকার মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়। আমরা তাকে আগৈলঝাড়া থানা পুলিশের নিকট হস্তান্তর করি। এ বিষয়ে ৬২ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল ফয়েজ আহমদ-পিএসসি বলেন, জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যেকোনো ধরনের নাশকতাকারীদের কোনো ছাড় দেওয়া হবে না। জনগণের জানমাল ও রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে সেনাবাহিনী আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে নিয়মিত অভিজান করবে। গ্রেফতাকৃতকে রবিবার বরিশাল আদালতে হাজির করা হলে আদালতে নির্দেশে কারগারে প্রেরণকরা হয়েছে।