বরিশালে সেনাবাহিনীর অভিযানে গ্রেপ্তার ২

বরিশাল এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ২৫ জানুয়ারী, ২০২৬, ০৫:১৫ পিএম
বরিশালে সেনাবাহিনীর অভিযানে গ্রেপ্তার ২

বরিশালের গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলায় পৃথকভাবে সেনাবাহিনীর বিশেষ অভিযানে এক যুবলীগ নেতাসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় ইয়াবা, গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পৃথকভাবে মামলা দায়েরের পর রবিবার (২৫ জানুয়ারি) গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল জানিয়েছেন-শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে গৌরনদী অস্থায়ী সেনা ক্যাম্পের সদস্যরা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কসবা এলাকায় অভিযান চালিয়ে একাধিক মামলার আসামি রায়হান ফকির (৩৭) নামের এক যুবককে ১০৩ পিস ইয়াবা ও ১৮০ রাউন্ড এয়ারগানের গুলি ও দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রায়হান গৌরনদী পৌর যুবলীগের সদস্য ও কসবা গ্রামের বাসিন্দা নিজাম ফকিরের ছেলে। অপরদিকে আগৈলঝাড়ার রত্নপুরে ২৪ জানুয়ারি দিবাগত রাতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে মিরাজ হোসেন (২২) নামের এক যুবককে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ৫৭ পিস ইয়াবা ট্যাবলেট, প্রায় ১০০ গ্রাম গাঁজা, বিভিন্ন ধরনের মাদক সেবনের সরঞ্জাম ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন আগৈলঝাড়া থানার ওসি মো. মাসুদ খান।

আপনার জেলার সংবাদ পড়তে