নোয়াখালীর সেনবাগের মানবিক সংগঠন সেনবাগ প্রবাসী কল্যাণ সংস্থার নতুন অফিস উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় সেনবাগ পৌর শহরের পোস্ট অফিস সড়কে ওয়ান ব্যাংকের তৃতীয় তলায় অবস্থিত নতুন কার্যালয়ের আনুষ্ঠানিক ভারে উদ্বোধন করা হয়। সেনবাগ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবদুল আজিম চৌধুরীরর সভাপতিত্বে ও সংস্থার পরিচারক নুর হোসাইন সুমনের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালী বক্তব্য রাখেন, সেনবাগ প্রবাসী কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা পরিচালক সৌদি প্রবাসী মহি উদ্দিন মহিন, পরিচালক নুর মোহাম্মদ সিআইপি, ওমর ফারুক চৌধুরী সিআইপি, আমিরুল ইসলাম বাদশা। এছাড়াও বক্তব্য রাখেন-সেনবাগ জামিয়া মাদানিয়া মাদ্রাসার মুহতামিম মুফতি মাওলানা নুরুল ইসলাম, সেনবাগ আশরাফুল উলুম হাফিজিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল মান্নান, খাজুরিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা আতা উল্লাহ প্রমুখ। বক্তারা বলেন, সেনবাগ প্রবাসী কল্যাণ সংস্থা দীর্ঘদিন ধরে অসহায়, দরিদ্র ও দু:স্থ মানুষের পাশে থেকে মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। নতুন অফিসের মাধ্যমে সংস্থার কার্যক্রম আরও গতিশীল ও বিস্তৃত হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সংস্থার পরিচালক শহিদ উল্যা মিন্টু, আব্দুল মান্নান বাবলু, রফিকুল ইসলাম রবি, ওমর ফারুক, আব্দুর রহমান ভূঁইয়াসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শুভানুধ্যায়ী মহল। উদ্বোধন শেষে দোয়া মাহফিলের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়।