লৌহজংয়ে বিএনপির নির্বাচনী সমাবেশ

এফএনএস (আবু নাসের খান লিমন; লৌহজং, মুন্সীগঞ্জ) : | প্রকাশ: ২৫ জানুয়ারী, ২০২৬, ০৬:২১ পিএম
লৌহজংয়ে বিএনপির নির্বাচনী সমাবেশ

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার কলমা ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গ সংগঠনের উদ্যোগে এক নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।  গতকাল রোববার বিকাল ৪ টায় কদমা বাজার সংলগ্ন বালুর মাঠে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এ নির্বাচনী সমাবেশে অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও মুন্সিগঞ্জ ২ আসনের বিএনপির মনোনীত প্রার্থী এ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ। কলমা ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব কে এম রিয়াজুল ইসলাম তুহিনের সভাপতিত্বে ও লৌহজং উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক অহিদুল ইসলাম ও লৌহজং উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এইচ. এম. আক্তার হোসেনের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর সাবেক সভাপতি ও প্রান্তিক জনশক্তি বিষয়ক সম্পাদক এম. এ. মালেক, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক মাসুদ খান পারভেজ, মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এম শুভ আহমেদ, লৌহজং উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আহমেদ,কলমা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গুলজার হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তানভীর আহমেদ অভি। বক্তারা তাঁদের বক্তব্যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান এবং জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপিকে ঐক্যবদ্ধভাবে শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন। সমাবেশে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে