আগামী ১২ই ফেব্রুয়ারী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রচারণার ৪র্থ দিনে রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক (ভারপ্রাপ্ত) মোঃ শরিফুল ইসলাম জনির নেতৃত্ব নগরীর ঝাউতলার মোড় থেকে নগরীর লক্ষীপুর মোড় হয়ে সিএন্ড বি মোড় পর্যন্ত ধানের শীষের পক্ষে গণসংযোগ করেন যুবদলের নেতা কর্মীরা রাজশাহী -২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মিজানুর রহমান মিনুকে ধানের শীষে ভোট দেওয়ার জন্য লিফলেট বিতরণ করেন। মহানগর যুবদলের নেতা কর্মীরা বিএনপি’র চেয়ারম্যান জনাব তারেক রহমান এর দেশ গঠনের পরিকল্পনা জনগণকে অবহিত করেন। এসময় উপস্থিত ছিলেন মহানগর যুবদলের যুগ্ম-আহ্বায়ক মোঃ সোহেল রানা, মহানগর যুবদলের সদস্য নীরব খাঁন তারেক,ফজলে রাব্বী যুবদল তানভির আহমেদ ফিরোজ,সারমাদ হোসেন,মশিউর রহমান হৃদয়,ফরিদ হোসেন, খোকন খাঁন, খালিদ হাসান, সোহাগ, পিন্টু, রাশেল, লেলিন,আলামিন, নাহিদ হাসান,রাকিবসহ যুবদলের থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ।