ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

সেনবাগে ভোট গ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ

এফএনএস (মোঃ জাহাঙ্গীর আলম; সেনবাগ, নোয়াখালী) : | প্রকাশ: ২৫ জানুয়ারী, ২০২৬, ০৭:০৫ পিএম
সেনবাগে ভোট গ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রিজাইডিং প্রশিক্ষণ উপলক্ষে নির্বাচনি ব্রিফিং অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৫ জানুয়ারী) সকালে সেনবাগ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে সেনবাগ উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিস কর্তৃক আয়োজিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশ গ্রহণ করা কর্মকর্তাদের প্রশিক্ষণ উপলক্ষে নির্বাচনী ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মুহসিয়া তাবাসসুমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন নোয়াখালী জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মুহাম্মদ শফিকুল ইসলাম। বিশেশষ অতিথি ছিলেন নোয়াখালী পুলিশ সুপারএিম মোশারফ হোসেন,ঝের্ ানির্বাচন অফিসার মোহাম্মদ সাদেকুল ইসলাম,সেনবাগ থানারঅফিসার ইনচার্জ(ওসি) আবুল বাশার সহ সংশ্লিষ্ঠ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে