কেশবপুরে ধানের শীষের জনসভা

বিএনপি সরকার গঠন করলে দেশের উন্নয়ন হয়: আবুল

এফএনএস (জয়দেব চক্রবর্তী; কেশবপুর, যশোর) :
| আপডেট: ২৫ জানুয়ারী, ২০২৬, ০৭:০৯ পিএম | প্রকাশ: ২৫ জানুয়ারী, ২০২৬, ০৭:০৯ পিএম
বিএনপি সরকার গঠন করলে দেশের উন্নয়ন হয়: আবুল

বিএনপি সরকার গঠন করলে দেশের উন্নয়ন হয় উল্লেখ করে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, উপজেলা বিএনপির সভাপতি ও যশোর-৬ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব হোসেন আজাদ বলেন, আমরা বিএনপির রাজনীতি করি। আমাদের নেতা তারেক রহমানের রাজনীতি করি। আমরা ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশের কোথাও কোন শক্তি ধানের শীষ প্রতীককে পরাজিত করতে পারবে না। তিনি আরো বলেন, কেশবপুরে কোন সন্ত্রাস থাকবে না। কোন চাঁদাবাজ থাকবে না। আপনাদের প্রচেষ্টায় আমি যদি কাঙ্খিত লক্ষে পৌছাতে পারি, জয়ী হতে পারি তাহলে আপনাদের সকল সমস্যার সমাধান করবো। মুসলিম, হিন্দু, বৌদ্ধ্য খ্রিস্টান ঐক্যবদ্ধভাবে আমরা এ দেশে বসবাস করতে চাই। এ দেশে আমাদের সকলের জন্মগত অধিকার রয়েছে।ইউনিয়ন বিএনপির সভাপতি আকরাম হোসেন সানার সভাপতিত্বে ইউনিয়নের গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক অমলেন্দু দাস অপু, পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুস সামাদ বিশ্বাস, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মশিয়ার রহমান, সহ-সভাপতি ইউপি চেয়ারম্যান প্রভাষক আলাউদ্দিন আলা । এছাড়া বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি মাসুদুজ্জামান মাসুদ, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির সুমন, সাতবাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা বাবু, ত্রিমোহিনী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর কবির ডালু, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম প্রমূখসহ অনেকে। এ সময় ওই ইউনিয়ন বিএনপি, ইউনিয়নের ৯টি ওয়ার্ড বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে