নীলফামারীর সৈয়দপুর পৌরসভায় দ্রুত গতিতে চলছে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ ( টি আর) প্রকল্পগুলোর উন্নয়নমুলক কাজ। ২৬ জানুয়ারি পৌর শহর ঘুরে দেখা যায় প্রকল্পের কাজগুলো চলমান রয়েছে। পৌরসভার বিচালী হাটি সড়কে চলছে ড্রেন নির্মাণ,সংস্কার ও প্রশস্তকরণ কাজ। এ জন্য ফেলা হয়েছে লোহার রড,উন্নতমানের বালু,সিমেন্ট,পাথরসহ প্রয়োজনীয় মালামাল। অপরপাশে পৌরশহরের শামসুল হক সড়কে চলমান রাত্তা সংস্কার কাজ। সাথে পানি নিস্কাশন পথ প্রশস্তকরণে ড্রনেজ ব্যবস্থা উন্নতকরণ। শহরকে পরিচ্ছন্ন রাখতে পৌরশহরের বিভিন্ন মহল্লার ডাস্টবিনগুলো সংস্কার কাজ চলছে। কোন কোন মহল্লায় নতুন ডাস্টবিন যোগ করা হচ্ছে। বাউন্ডারী ওয়াল নির্মাণ করা হচ্ছে। আধুনিক পৌর সবজী বাজার এখন ঝকঝক,চকচক করছে। শহরে থাকছে সব সময় পরিস্কার পরিচ্ছন্ন। ২০২৫ ও ২০২৬ অর্থ বছরের পোরসভার গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণের ( টি আর) প্রকল্পগুলোর কাজ সরজমিনে গিয়ে দেখা যায়, কোথাও কাজ শেষের পথে আবার কোথাও চলমান অবস্থা। পৌর নাগরিক আব্দুল হাকিম নামে একজন জানান, নাগরিক সেবার মান উন্নয়নে সৈয়দপুর পৌরসভার পক্ষ থেকে চলছে নিয়মিত বিভিন্ন কার্যক্রম। এ ধরনের কাজের জন্য সত্যিই পৌরসভার প্রশংসা করতে হয়। ব্যবসায়ি জহিরুল হক বলেন,শহরের মধ্যে পৌরসভার সার্বিক পরিচ্ছন্নতা,নাগরিক সেবার মান উন্নয়ন, ড্রেনেজ পরিস্কার,সড়ক পরিচ্ছন্নকরণ এবং পয়ঃপ্রণালী নিস্কাশন। সপ্তাহ জুড়ে নিয়মিত ওই সব কাজ পরিচালিত হয়ে আসছে। যা আমরা দৃশ্যমান দেখছি। একটি সূত্র থেকে জানা যায়,প্রতিনিয়ত ওই সব উন্নয়নমুলক কাজের অগ্রগতির খবর রাখছেন সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক ফারাহ ফাতেহা তাকমিলা। তাছাড়া নিয়মিত এসব কাজের তদারকি করছেন পৌরসভার সংশ্লিষ্ট বিভাগের দায়িত্বে থাকা কর্মকর্তারা। শহরে জলাবদ্ধতা নিরসন,স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিতকরণ,শহরবাসীর চলাচলকে স্বাচ্ছন্দময় করতে পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীরা নিরলসভাবে নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছেন। এ কার্যক্রমের মাধ্যমে একটি পরিচ্ছন্ন শহর,বাসযোগ্য ও সুপরিকল্পিত সৈয়দপুর গড়ে তোলা সম্ভব।