বিজিবির অভিযানে অবৈধ সেগুন কাঠ জব্দ

এফএনএস (সাকিব মামুন; লংগদু ও বাঘাইছড়ি, রাঙ্গামাটি) : | প্রকাশ: ২৬ জানুয়ারী, ২০২৬, ০৩:০৩ পিএম
বিজিবির অভিযানে অবৈধ সেগুন কাঠ জব্দ

পার্বত্য জেলা রাঙ্গামাটির বাঘাইছড়িতে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ অবৈধ সেগুন কাঠ জব্দ করা হয়েছে। ২৭ বিজিবি মারিশ্যা জোনের জোন কমান্ডার লে. কর্নেল মো. জাহিদুল ইসলাম জাহিদের দিকনির্দেশনায় উপজেলার খেদারমারা ইউনিয়নের রাঙ্গাদুরছড়ি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব অবৈধ সেগুন কাঠ জব্দ করেন বিজিবির সহকারী পরিচালক মো. হাফিজুর রহমান। বিজিবি জানায়, আটককৃত কাঠের পরিমাণ ৪৩৭.৪ ঘনফুট, যার আনুমানিক বাজার মূল্য ১৭ লক্ষ ৫৪ হাজার ৮৪০ টাকা। জব্দকৃত কাঠ নিয়মিত মামলা রুজু করে বন বিভাগের কাছে হস্তান্তর প্রক্রিয়া চলছে। সোমবার সকাল ১১ ঘটিকায় স্থানীয় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে বর্ডার গার্ড বাংলাদেশ ২৭ বিজিবি মারিশ্যা জোন। জোন কমান্ডার লে. কর্নেল মো. জাহিদুল ইসলাম জাহিদ বলেন, সীমান্তে নিরাপত্তার পাশাপাশি অবৈধ চোরাচালান ঠেকাতে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

আপনার জেলার সংবাদ পড়তে