তারেক রহমানকে বরণে প্রস্তুত ময়মনসিংহ

এফএনএস (রকিবুল হাসান চৌধুরী রুবেল, ময়মনসিংহ) : | প্রকাশ: ২৬ জানুয়ারী, ২০২৬, ০৩:৪১ পিএম
তারেক রহমানকে বরণে প্রস্তুত ময়মনসিংহ

আগামীকাল মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের  সফর ঘিরে ময়মনসিংহে উৎসবের আমেজ বিরাজ করছে। দীর্ঘ ২২ বছর পর তাঁর আগমনকে কেন্দ্র করে ময়মনসিংহের সার্কিট হাউস মাঠে বিশাল নির্বাচনী জনসভার প্রস্তুতি গ্রহন করেছে উত্তর-দক্ষিন জেলা ও মহানগর বিএনপি। ইতোমধ্যে সার্কিট হাউস মাঠে জনসভার জন্য মঞ্চ তৈরির কাজ শুরু হয়েছে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের  সফর ঘিরে ময়মনসিংহে সাধারণ নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে কেন্দ্রীয় নেতৃবৃন্দ সার্কিট হাউস মাঠ পরিদর্শন করেছেন। দলের নেতাকর্মীদের নিয়ে বিভাগীয় প্রস্তুতি সভা করেছেন ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শরিফুল আলম। এছাড়াও তারেক রহমানের  সফর উপলক্ষে রোববার দুপুরে ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ জানান, তাঁর আগমনকে কেন্দ্র করে সার্কিট হাউজ মাঠের জনসভায় উত্তর-দক্ষিণ জেলা ও মহানগর বিএনপি প্রস্তুতি শেষ পর্যায়ে। বিকেলে নগরীর সার্কিট হাউজ মাঠে নির্বাচনী প্রচারণায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন তিনি। শেষ পর্যায়ে মঞ্চ তৈরীর কাজ।  নগরীর বিভিন্ন স্থানে লাগানো হয়েছে প্যানা ও ফেস্টুন। ইতোমধ্যে দফায় দফায় স্থান পরিদর্শন করেছেন স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা। দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলমগীর মাহমুদ আলম বলেন, ময়মনসিংহের ঐতিহাসিক সার্কিট হাউজ মাঠে বিপুল সংখ্যক জনতার সামনে তারেক রহমান বক্তব্য রাখবেন। তাঁর জনসভায় নির্বাচনী দিক নিদের্শনামূলক ও নতুন দেশ গড়ার প্রত্যয় ও প্রতিশ্রুতির বক্তব্য শুনতে জনসাধারণ তার মূখের দিকে তাকিয়ে  আছেন।বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও ময়মনসিংহ-৪ সদর আসনের বিএনপি মনোনীত প্রার্থী আবু ওয়াহাব আকন্দ বলেন, দীর্ঘদিন পর ময়মনসিংহে আমাদের নেতার আগমন উপলক্ষে নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে। এই সভাকে সাফল্য মন্ডিত করেতে আমাদের পূর্ব অভিজ্ঞতার আলোকে আমরা কাজ করছি। বিএনপির কেন্দ্রিয় কমিটির ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শরীফুল আলম বলেন, দীর্ঘদিন পর তারেক রহমান আমদের মাঝে আসছে এ খবর পেয়েই আমরা ঈদের আমেজ অনুভব করছি। তারেক রহমানের জনসভাকে সফল করতে বিভাগের চারটি সাংগঠনিক জেলার নেতৃবৃন্দকে সাথে নিয়ে ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহন করেছি।  জনসভায় বিপুল সংখ্যক জনসমাবেশ ঘটানোর লক্ষ্যে নেতাকর্মীদের নির্দেশ দেয়া হয়েছে। মঙ্গলবার (২৭ জানুয়ারী) দুপুর ২টায় সার্কিট হাউস মাঠে এই জনসভা হবে। সেখানে তারেক রহমান প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ ভাষণ দেবেন। একই মঞ্চে ময়মনসিংহ বিভাগের চার জেলার বিএনপি মনোনীত ২৪ জন সংসদ সদস্য প্রার্থীকে জনগণের সামনে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হবে। সংবাদ সম্মেলনে শরিফুল আলম আরো বলেন, ‘আমাদের প্রাণের মানুষ, যার নেতৃত্বে আমরা দীর্ঘ ১৭ বছর আন্দোলন-সংগ্রাম করেছি, সেই নেতা তারেক রহমান সশরীরে আমাদের মাঝে ময়মনসিংহে আসছেন। এটি আমাদের জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের। পুরো বিভাগে এখন উৎসবের আমেজ বিরাজ করছে।’তিনি জানান, জনসভা সফল করতে ইতোমধ্যে বিভাগীয় সাংগঠনিক টিম গঠন করা হয়েছে। জামালপুর, শেরপুর, নেত্রকোনা, ময়মনসিংহ উত্তর-দক্ষিণ ও মহানগর শাখার সব পর্যায়ের নেতাকর্মীদের নিয়ে নিয়মিত প্রচার ও উপজেলা ভিত্তিক প্রস্তুতি সভা চলছে। এসময় দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব রোকনুজ্জামান সরকার রুকন, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট এম এ হান্নান খান, দক্ষিণ জেলা বিএনপির সদস্য শাহীদুল আলম খসরুসহ বিএনপি ও অংগ সহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবদুল্লাহ আল মামুনের ভাষ্য, তারেক রহমানের সভাকে কেন্দ্র করে নিরাপত্তাসহ সার্বিক বিষয়ে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। গোয়েন্দা নজরদারি বৃদ্ধিসহ বিপুল পরিমাণ পুলিশ মোতায়েন থাকবে। ট্রাফিক ব্যবস্থাপনা যাতে স্বাভাবিক থাকে এবং সাধারণ মানুষের চলাচলে কোনো বিঘ্ন না ঘটে, সেজন্য পুলিশের বিশেষ টিম কাজ করবে।

আপনার জেলার সংবাদ পড়তে