চট্টগ্রাম-১৪ আসনে প্রার্থীদের গণসংযোগ

এফএনএস (মুহাম্মদ আবু তোরাব চৌধুরী; চন্দনাইশ, চট্টগ্রাম) : | প্রকাশ: ২৬ জানুয়ারী, ২০২৬, ০৩:৫২ পিএম
চট্টগ্রাম-১৪ আসনে প্রার্থীদের গণসংযোগ

ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে গণসংযোগ ও ভোট প্রার্থনায় এলাকার সরগরম হয়ে উঠেছে। চট্টগ্রাম-১৪ চন্দনাইশ আংশিক সাতকানিয়া আংশিক নির্বাচনী এলাকায় প্রার্থীরা বসে নেই। ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করছেন। প্রার্থীরা কর্মী সমর্থক নিয়ে বিভিন্ন এলাকায় গণসংযোগে ব্যস্ত সময় কাঠাচ্ছেন। গ্রাম কিংবা মহলায় গণসংযোগের পাশাপাশি জন সমাবেশ স্থান এবং বাজারগুলোতে পথসভা করে যাচ্ছেন। দেওয়া হচ্ছে এলাকায় উন্নয়নের আশ্বাস। এ ছাড়াও বিভিন্ন সামাজিক অনুষ্ঠান এবং মিলাদ মাহফিলে গিয়ে ভোটারদের সাথে কুশল বিনিময় করতে দেখা গেছে। গতকাল সোমবার চট্টগ্রাম-১৪ আসনে বিএনপির ধানের শীষ মনোনীত প্রার্থী জসিম উদ্দিন আহমেদ নেতাকর্মীদের নিয়ে আংশিক সাতকানিয়া নির্বাচনী এলাকায় গণসংযোগ করেন। এ সময় তিনি এলাকার উন্নয়নের স্বার্থে ধানের শীষে ভোট প্রার্থনা করেন। অপরদিকে একই সময়ে কর্ণেল অলি আহমদের ছেলে অধ্যাপক ওমর ফারুক (এলডিপি  ১০ দলীয় জোট প্রার্থী ) ছাতা প্রতিকে ভোট ছেয়ে উপজেলার হাশিমপুর ইউনিয়নে গণসংযোগ করেন। এ সময় কর্মীসমর্থকরা উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে