শার্শায় ধানের শীষকে বিজয়ী করার লক্ষ্যে জনসভা

এফএনএস (মহসিন মিলন; বেনাপোল, যশোর) : | প্রকাশ: ২৬ জানুয়ারী, ২০২৬, ১০:০০ পিএম
শার্শায় ধানের শীষকে বিজয়ী করার লক্ষ্যে জনসভা

এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৮৫ যশোর-১ আসনে ধানের শীষ প্রতীককে বিজয়ী করার লক্ষ্যে শার্শা উপজেলার ডিহি ইউনিয়নের পাকশী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে সোমবার বিকেলে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। ডিহি ইউনিয়ন বিএনপির সভাপতি ওলিয়ার রহমানের সভাপতিত্বে নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- ৮৫ যশোর-১ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ্ব নুরুজ্জামান লিটন। নুরুজ্জামান লিটন তার বক্তব্যে বলেন, জনগণের অধিকার ফিরিয়ে দিতে ও গণতন্ত্র পুনরুদ্ধারে ধানের শীষের বিকল্প নেই। আসন্ন নির্বাচনে জনগণই বিএনপিকে রাষ্ট্রক্ষমতায় নিয়ে আসবে। সঞ্চালনা করেন শার্শা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সেলিম হোসেন আশা। এসময় আরও বক্তব্য রাখেন- শার্শা উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা আলহাজ্ব খায়রুজ্জামান মধু, উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম বাবু, সালাউদ্দিন আহমেদ, উপজেলা কৃষক দলের সভাপতি আমিরুল ইসলাম, শার্শা উপজেলা যুবদলের সদস্য সচিব ইমদাদুল হক ইমদাদ, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন- বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। জনসভায় উপস্থিত নেতাকর্মীরা ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

আপনার জেলার সংবাদ পড়তে