যশোরে জামায়াতের জনসভায় মানুষের ঢল

এফএনএস অনলাইন: | প্রকাশ: ২৭ জানুয়ারী, ২০২৬, ১১:৩০ এএম
যশোরে জামায়াতের জনসভায় মানুষের ঢল
ছবি, সংগৃহিত

যশোরের ঐতিহাসিক ঈদগাহ ময়দানে আয়োজিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচনি জনসভায় নেতাকর্মীতে কানায় কানায় পূর্ণ হয়ে উঠেছে। জনসভায় বক্তব্য দেবেন দলের আমির ডা. শফিকুর রহমান।

জেলার বিভিন্ন উপজেলা ও আশপাশের এলাকা থেকে মঙ্গলবার (২৭ জানুয়ারি) ভোর থেকেই দলীয় নেতা-কর্মীরা ময়দানে এসে জড়ো হতে থাকেন। সকাল হতে না হতেই পুরো মাঠ পরিপূর্ণ হয়ে ওঠে। 

দেখা গেছে, দলবেঁধে আসা নেতা-কর্মীদের হাতে দেখা গেছে দাঁড়িপাল্লা প্রতীকসহ বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানার। মঞ্চে চলছে ধারাবাহিক বক্তব্য, জনসভা ঘিরে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে পুরো এলাকায়।

আর অল্প কিছুক্ষণের মধ্যেই জনসভায় উপস্থিত দলীয় নেতা-কর্মী ও সাধারণ ভোটারদের উদ্দেশে বক্তব্য দেবেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

আপনার জেলার সংবাদ পড়তে