ডিমলা প্রেসক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

এফএনএস (এমএমআই লিটন; ডিমলা, নীলফামারী) : | প্রকাশ: ৩১ জানুয়ারী, ২০২৬, ০৩:১৫ পিএম
ডিমলা প্রেসক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

কলম সৈনিকদের নিয়ে নীলফামারী ডিমলায় বিভিন্ন আয়োজনের মধ্যে দিয়ে ঐতিহ্যবাহী ডিমলা প্রেসক্লাবের ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। শনিবার সকাল ১০টায় ডাকবাংলো সংলগ্ন ডিমলা প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয় হতে একটি বর্ণাঢ্য র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদর্ক্ষিণ শেষে ডিমলা প্রেসক্লাবে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় ডিমলা প্রেসক্লাবের সভাপতি মাজহারুল ইসলাম লিটন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, খোলা কাগজের প্রতিনিধি ও ডিমলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আশিক উল ইসলাম লেমন, সাংগঠনিক সম্পাদক ও দৈনিক জবাবদিহির প্রতিনিধি তরিকুল ইসলাম সোহাগ, নয়া শতাব্দির আবু হোসেন, দৈনিক বাংলার মহিনুল ইসলাম সুজন, দৈনিক নওরেজর প্রদীপ অধিকারী, দৈনিক বাংলাদেশ বুলেটিনের বাসুদেব রায়, ভোরের চেতনার আব্দুল কুদ্দুস, দৈনিক চৌকস সুজন কুমার, দেশ বুলেটিনের আব্দুল মালেক, বাংলাদেশ টাইমস্ এর সফিউল ইসলাম নয়ন, প্রথম খবরের হাফিজুল কবির, রূপসী বাংলার হযরত আলী, মুক্ত সকালের আব্দুর করিম যাদু,  দেশ বর্তমান রাকিবুল ইসলাম সেলিম, দৈনিক যুগ যুগান্তরের গোলাম রব্বানীসহ বিভিন্ন পত্র-পত্রিকার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে