রাজশাহী-২ আসনে বিএনপি প্রার্থীর পক্ষে গণসংযোগ

এফএনএস রাজশাহী: | প্রকাশ: ৩১ জানুয়ারী, ২০২৬, ০৫:৫৩ পিএম
রাজশাহী-২ আসনে বিএনপি প্রার্থীর পক্ষে গণসংযোগ

রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক (ভারপ্রাপ্ত) মোঃ শরিফুল ইসলাম জনি’র নেতৃত্বে শনিবার বিকেল ৪ ঘটিকায় নগরীর  গোরহাঙ্গা এলাকা থেকে শুরু হয়ে নগরীর গণকপাড়া মোড় হয়ে পুনরায় নিউমার্কেট এলাকায় দোকান, ব্যবসায়ী ও পথচারীদের মাঝে ধানের শীষের লিফলেট বিতরণ করেন এবং স্লোগান দিয়ে ১২ ফেব্রুয়ারী ধানের শীষে ভোটে আহ্বান করেন।  এসময় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর যুবদলের যুগ্ম-আহ্বায়ক মোঃ রকিবুল হক টফি,  সোহেল রানা, রাজশাহী মহানগর যুবদলের সদস্য মুক্তার আলী সাদ্দাম,হাসনাত ফয়সাল জন, হাফিজ বাবু,  মহানগর যুবদলের সদস্য নীরব খাঁন তারেক,রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক শাহাবুজ্জামান শান্ত, যুবদলনেতা আশিকুল হাসান সুমন,ইমাম খান সনি, তপু,রাজু মোস্তফা রাজ,তুষার,তন্ময়, রাফি, ধলু, বারেক, মোঃ খালিদ, মশিউর রহমান হৃদয়, তানভির আহম্মেদ ফিরোজ, ফরিদ হোসেন, ফজলে রাব্বী , , আবুল ক্বালাম, সারমাদ আলী, ওয়াসিম হোসেন,ওবায়দুল্লাহ টিপু, মারুফ হোসেন, নাহিদ হাসান, স্বেচ্ছাসেবকদল নেতা নাজমুস সাকিব,রাজনসহ যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা।

আপনার জেলার সংবাদ পড়তে