বরিশাল-৬ আসনের ভাগ্য নির্ধারণের ভোট: মাহমুদুন্নবী

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ৩১ জানুয়ারী, ২০২৬, ০৭:১৬ পিএম
বরিশাল-৬ আসনের ভাগ্য নির্ধারণের ভোট: মাহমুদুন্নবী

বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা মার্কার সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা মাহমুদুন্নবী তালুকদার বলেছেন, বরিশাল জেলার মধ্যে উন্নয়নবঞ্চিত অন্যতম উপজেলা হচ্ছে বাকেরগঞ্জ। ইতিপূর্বে এখানে অনেক এমপি মন্ত্রী হয়েছে কিন্ত বাকেরগঞ্জবাসীর ভাগ্য বদলায়নি। তাই এবার হবে বাকেরগঞ্জবাসীর ভাগ্য নির্ধারনের ভোট। শনিবার (৩১ জানুয়ারি) বাকেরগঞ্জ উপজেলার ফরিদপুর ইউনিয়নের নদী ভাঙন কবলিত রঘুনাথপুর এলাকা পরিদর্শনকালে তিনি এসব কথা বলেছেন। স্থানীয় জনগণের উদ্দেশ্যে মাওলানা মাহমুদুন্নবী তালুকদার বলেন, বাকেরগঞ্জের ফরিদপুর ইউনিয়নের মানুষের দুঃখ এই নদী ভাঙন। বছরের পর বছর মানুষ ভিটেমাটি হারাচ্ছে। জামায়াতে ইসলামী যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসে এবং আপনারা যদি আমাকে ভোট দিয়ে আপনাদের সেবা করার সুযোগ দেন, তবে অগ্রাধিকার ভিত্তিতে এই এলাকার নদী ভাঙনরোধে টেকসই বাঁধ নির্মাণসহ প্রয়োজনীয় সকল কার্যকর পদক্ষেপ গ্রহণ করবো। এসময় স্থানীয় জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে