বেগমগঞ্জে দুর্র্ধষ চুরি: নগদ টাকা ও মালামাল লুট

এফএনএস (নাসির উদ্দিন মিরাজ; বেগমগঞ্জ, নোয়াখালী) : | প্রকাশ: ৩১ জানুয়ারী, ২০২৬, ০৮:৪৩ পিএম
বেগমগঞ্জে দুর্র্ধষ চুরি: নগদ টাকা ও মালামাল লুট

বেগমগঞ্জে দুর্র্ধষ চুরির ঘটনা ঘটেছে। নগদ টাকা ও দোকানের বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে বেগমগঞ্জ উপজেলার কুতুবপুর ইউনিয়নের এনায়েতপুর গ্রামের পেট্রোবাংলা চৌরাস্তায়। শুক্রবার গভীর রাতে যে কোনো সময় ‘মাওলা ট্রেডার্স’ এবং ‘মাওলা টাইলস এন্ড সেনেটারী’ নামের দুটি প্রতিষ্ঠানের সাটারের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে সংঘবদ্ধ চোরচক্র। ভেতরে ঢ়ুকে প্রথমেই তারা সিসিটিভি ক্যামেরা ও হার্ডডিস্ক ভেঙে ফেলে। এরপর দোকানে থাকা বিভিন্ন মালামাল লুট করে গাড়িতে তুলে নেয়। পাশাপাশি বেশ কিছু মালামাল ভাঙচুর করে যায়। ভোর আনুমানিক ৫টার দিকে একটি সিএনজি চালক ঘটনাস্থলের পাশ দিয়ে যাওয়ার সময় সন্দেহজনক পরিস্থিতি দেখে চিৎকার দিলে চোরচক্র দ্রুত পালিয়ে যায়। দোকানের পরিচালক হাফেজ মাওলানা জুবায়ের জানান, চোরেরা ক্যাশ বাক্স ভেঙে নগদ প্রায় ৩৫ হাজার টাকা নিয়ে যায়। এছাড়া ও বিক্রির জন্য রাখা মোটর সাইকেলের  অকটেন তেলের ড্রামও নিয়ে যায়। তিনি আরও জানান, তার ভাই মাওলানা জোনায়েদের ‘মাওলা ট্রেডার্স’ দোকানেও ভাঙচুর চালিয়ে মালামাল লুট করা হয়েছে। ঘটনার পর স্থানীয় সাংবাদিকরা তথ্য সংগ্রহ করতে গেলে থানা পুলিশকে বিষয়টি অবহিত করা হয়। পরে এসআই শাহজাদা ঘটনাস্থলে গিয়ে সিসিটিভির ভাঙা অংশ ও অন্যান্য আলামত সংগ্রহ করেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে। স্থানীয় ব্যবসায়ীরা এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে দ্রুত চোরদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

আপনার জেলার সংবাদ পড়তে