ঈশা খা ইউনিভার্সিটির অ্যালামনাই গঠন

কিশোরগঞ্জে আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

এফএনএস (আমিনুল হক সাদি; কিশোরগঞ্জ) : | প্রকাশ: ৩১ জানুয়ারী, ২০২৬, ০৮:৪৮ পিএম
কিশোরগঞ্জে আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অত্যান্ত আনন্দঘন পরিবেশে কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী বেসরকারি প্রতিষ্ঠান  ঈশা খাঁ ইউনিভার্সিটি বাংলাদেশ এর ব্যাবসায় প্রশাসন বিভাগের সাবেক শিক্ষার্থীদের মিলনমেলা উপলক্ষে অ্যালামনাই গঠন,আলোচনাসভা কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার বিকেলে জেলা শহরের নীলগঞ্জ রোড, শোলাকিয়াতে অবস্থিত ইউভার্সিটির হল রুম মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর প্রিয় বত পাল। বিশেষ অতিথি ছিলেন ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন প্রফেসর অনিল চন্দ্র সাহা,বিশ্ববিদ্যালয়ে ডেপুটি ডিরেক্টর মুনিরুল হক,ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর মনিশ সরকার, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক ও ছাত্র কল্যাণ উপদেষ্টা আল মুরসালিন সম্রাট, ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক সাদ্দাম হোসেন,বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও ইংরেজি বিভাগের প্রভাষক মোঃ রাকিবুল হাসান।  ব্যবসায় প্রশাসন বিভাগের দশম সেমিস্টারের ছাত্র রিফাতুল আলম রিফাত ও ব্যবসায় প্রশাসন বিভাগের ৭ম সেমিস্টারের ছাত্রী সাদিয়া আক্তার মুক্তার পরিচালনায় বক্তব্য রাখেন, আই আই ইউ বিজনেস ক্লাবের সভাপতি ফজলুল কবীর ইফতি,অ্যালামনাই এসোসিয়েশন বিবিএ এর সভাপতি সৈয়দ নাজমুস সাকিব,  সাধারণ সম্পাদক আল মোমেন জয়, রাকিব প্রমুখ। আয়োজনের উদ্বোধনী পর্বের সূচনা করা হয় কেক কাটার মাধ্যমে। কেক কাটার পর শুরু হয় মূল আলোচনা ও মতবিনিময় পর্ব। পরে অনুষ্ঠানের অভ্যর্থনা কমিটির সদস্য ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থী মুক্তা, স্মৃতি, শুভ, তানভীর প্রাক্তন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন।  শিক্ষার্থীরা বলেন, আমরা আজ অত্যান্ত আনন্দিত ও গর্বিত এজন্য যে, ঈশাখাঁ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ এর ১৪ বছরের ইতিহাসে আমরা বিশ্ববিদ্যালয় এর প্রথম অনুমদিত ও পুরানো আই আই ইউ বিজনেস ক্লাবের সদস্যদের প্রচেষ্টা ও সম্মানিত প্রাক্তন বড় ভাই ও বোন দের উদ্যোগে এলামনাই এসোসিয়েশন বিবিএ এর এৎধহফ ঙঢ়বহরহম চৎড়মৎধস আয়োজন করতে পেরেছি। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধার আয়োজন করা হয়। এতে ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থী শিল্পীরা সংগীত পরিবেশন করে মাতিয়ে তোলেন। এসময় উপস্থিত ছিলেন বিশ্বিবিদ্যালয়ের সহকারী অধ্যাপক জহির রায়হান, প্রভাষক নুসরাত আফরিন শিল্পা, প্রভাষক স্বর্ণালী রুদ্রা শিমু, প্রভাষক শিরিন আক্তারসহ সাবেক ও অধ্যায়নরত শিক্ষার্থীরা। কিশোরগঞ্জের ঈশা খাঁ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (আই আই ইউবি) বৃহত্তর ময়মনসিংহের প্রথম সরকারি অনুমোদিত বেসরকারি বিশ্ববিদ্যালয়, যা ২০১২ সালের মার্চ মাসে প্রতিষ্ঠিত হয়। কিশোরগঞ্জ জেলা শহরের নীলগঞ্জ রোড, শোলাকিয়াতে অবস্থিত এই বিশ্ববিদ্যালয়টিতে আইন, ব্যবসা, ইংরেজি ও কম্পিউটার সায়েন্সসহ বিভিন্ন বিষয়ে আন্ডারগ্রাজুয়েট ও গ্রাজুয়েট প্রোগ্রাম চালু রয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে