আমীরে জামায়াতের কক্সবাজার সফর উপলক্ষে ১১ দলীয় ঐক্যের প্রস্তুতি বৈঠক ও সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। কক্সবাজার শহরের হাসপাতাল সড়কস্থ দলীয় কার্যালয়ে জেলা জামায়াতের সেক্রেটারি জাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামী চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য ও কক্সবাজার জেলাল সাবেক আমীর মাওলানা মোস্তাফিজুর রহমান। জেলা সাংগঠনিক সেক্রেটারি আল আমীন মুহাম্মদ সিরাজুল ইসলামের সঞ্চালনায় বৈঠকে উপস্থিত ছিলেন এবি পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর কাসেম, জাতীয় নাগরিক পার্টি কক্সবাজার জেলা আহ্বায়ক অধ্যাপক আখতার আলম, সদস্য সচিব মোহাম্মদ ওমর ফারুক, এলডিপি কক্সবাজার জেলা সভাপতি গোলাম কিবরিয়া, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রফিকুল ইসলাম, খেলাফত মজলিস জেলা সভাপতি মুফতী মাওলানা আবু মুসা, সাধারণ সম্পাদক মাওলানা জুনাইদ মাহমুদ শাহেদ, বাংলাদেশ খেলাফত মজলিস কক্সবাজার জেলা সাধারণ সম্পাদক জে এইচ এম ইউনুছ, কক্সবাজার শহর জামায়াতের নায়েবে আমীর কফিল উদ্দিন চৌধুরী, সেক্রেটারি রিয়াজ মুহাম্মদ শাকিলসহ এগারো দলসমূহের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বৈঠকে ২ ফেব্রুয়ারি কক্সবাজার বীর মুক্তিযোদ্ধা মাঠে (বাহারছড়া গোলচত্বর) কক্সবাজার জেলা জামায়াতে ইসলামী আয়োজিত জনসভা সফল করার লক্ষ্যে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঐক্যবদ্ধভাবে ১১ দলীয় মনোনীত প্রার্থীদের বিজয়ের লক্ষ্যে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়। এদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীরে জামায়াত ডাঃ শফিকুর রহমানের আগমনকে কেন্দ্র করে কক্সবাজার জেলা জামায়াতের উদ্যোগে এক সংবাদ সম্মেলন ৩০ জানুয়ারি ২০২৬, শুক্রবার দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। জেলা জামায়াতের উদ্যোগে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য মাওলানা মুস্তাফিজুর রহমান। সংবাদ সম্মেলনে বক্তারা আমীরে জামায়াতের সফরকে সফল করতে সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং সফরসূচি ও কর্মসূচি সম্পর্কে সাংবাদিকদের অবহিত করেন। তারা বলেন, এ সফরের মাধ্যমে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান হবে এবং জনগণের সাথে সম্পৃক্ততা বৃদ্ধি পাবে। প্রেস ব্রিফিংয়ে জাবাত নেতৃবৃন্দ ছাড়াও আরও উপস্থিত ছিলেন আমার বাংলাদেশ পার্টির কেন্দ্রীয় পর্যটন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট গোলাম ফারুক কায়সার, এনসিপি জেলা আহ্বায়ক অধ্যাপক আখতার আলম, কক্সবাজার শহর নায়েবে আমীর কফিল উদ্দিন চৌধুরী, সেক্রেটারি রিয়াজ মুহাম্মদ শাকিল সহ ১১ দলীয় ঐক্যজোটের জেলা ও শহর পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ।