কিশোরগঞ্জ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

এফএনএস (আমিনুল হক সাদি; কিশোরগঞ্জ) : | প্রকাশ: ৩১ জানুয়ারী, ২০২৬, ০৯:১৪ পিএম
কিশোরগঞ্জ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

কিশোরগঞ্জে রিজিয়া বেগম বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। শনিবার জেলা সদরের মাইজখাপন ইউনিয়নের মজুমদার পাড়ায় অবস্থিত বিদ্যালয়ের মাঠে আয়োজিত অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো:রুহুল আমিন। অনুষ্ঠানে রেজিয়া সামাদ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফেরদৌস, মহিনন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল উদ্দিন ,হাত্রা পাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদু রহমান শহিদ,ইসলামিক ফাউন্ডেশনের সাধারণ কেয়ারটেকার মাও মাহতাব উদ্দিনসহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।  পরে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।

আপনার জেলার সংবাদ পড়তে