গফরগাঁও আসনে 'ছাতা' প্রতীকের মহিলা কর্মীদের প্রচারণা

এফএনএস (রফিকুল ইসলাম খান; গফরগাঁও, ময়মনসিংহ) : | প্রকাশ: ১ ফেব্রুয়ারী, ২০২৬, ১০:৫০ এএম
গফরগাঁও আসনে 'ছাতা' প্রতীকের মহিলা কর্মীদের প্রচারণা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনে ছাতা' প্রতীকের গণসংযোগ ও প্রচারণা চালিয়েছেন গণতান্ত্রিক মহিলাদলের কর্মীরা। গত শুক্রবার দিনব্যাপী ১১ দলীয় নির্বাচনী ঐক্যজোট মনোনীত প্রার্থী ও এলডিপির প্রেসিডিয়াম সদস্য এডভোকেট সৈয়দ মাহমুদ মোরশেদ এর পক্ষে এ নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ চালানো হয়।  গণমানুষের অধিকার প্রতিষ্ঠা ও সন্ত্রাস, দুর্নীতি, মাদকমুক্ত সমৃদ্ধ নতুন গফরগাঁও গড়ার লক্ষ্যে টাংগাবসহ বিভিন্ন ইউনিয়নে এডভোকেট সৈয়দ মাহমুদ মোরশেদের ছাতা প্রতিকের এ প্রচারণা শুরু করেন গণতান্ত্রিক মহিলাদলের কর্মীরা। এসময় তারা 'মোরশেদ সাহেবের সালাম নিন, ছাতা প্রতিকে ভোট দিন' এ শ্লোগানে এলাকায় মহিলা ভোটারদের সাথে শুভেচ্ছা বিনিময়, লিফলেট বিতরণ এবং ছাতা প্রতীকে ভোট ও দোয়া প্রার্থনা করেন।

আপনার জেলার সংবাদ পড়তে