মেঘনায় অস্ত্রসহ গ্রেপ্তার ১

এফএনএস (মোঃ হাবিবুর রহমান খান; কুমিল্লা) : | প্রকাশ: ১ ফেব্রুয়ারী, ২০২৬, ০২:১৫ পিএম
মেঘনায় অস্ত্রসহ গ্রেপ্তার ১

কুমিল্লার মেঘনা উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে একটি দেশীয় তৈরি শটগান ও কার্তুজসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার দিবাগত রাত তিনটার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার শাহজাহান মিয়া (৫২) মেঘনা উপজেলার চালিভাঙ্গা ইউনিয়নের বড়ূয়াকান্দি গ্রামের হাজী সিরাজুল ইসলামের ছেলে। জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মধ্যরাতে মেঘনা আর্মি ক্যাম্পের নেতৃত্বে যৌথ বাহিনী শাহজাহান মিয়ার নিজ বাড়িতে অভিযান চালায়।এ সময় তার বসতবাড়ি থেকে একটি দেশীয় তৈরি শটগান ও দুটি কার্তুজ উদ্ধার করা হয়। অভিযান শেষে শাহজাহান মিয়াকে আটক করে মেঘনা থানায় হস্তান্তর করা হয়। এ বিষয়ে মেঘনা থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলাম জানায়, গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে অবৈধ অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শেষে তাকে কুমিল্লা আদালতে প্রেরণ করা হবে।

আপনার জেলার সংবাদ পড়তে